Thursday, July 16, 2026
Home অর্থ-বানিজ্য আলু-পেঁয়াজের দাম কমলেও এখনো চড়া বেগুন-শসা-লেবুর বাজার

আলু-পেঁয়াজের দাম কমলেও এখনো চড়া বেগুন-শসা-লেবুর বাজার

রমজানে চাহিদা বেশি থাকা সত্ত্বেও এবার আলু ও পেঁয়াজের বাজার ছিল তুলনামূলকভাবে স্বস্তিদায়ক। অন্যদিকে, বেগুন, শসা ও লেবুর দামে ছিল উত্থান-পতন, যা ভোগান্তিতে ফেলেছে ক্রেতাদের।

শুক্রবার (২১ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, রমজানের শুরু থেকে ৩৫-৪০ টাকায় বিক্রি হওয়া দেশি পেঁয়াজ বর্তমানে ৩০-৪০ টাকায় নেমে এসেছে। অন্যদিকে, আলুর দামও স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহে সামান্য বাড়লেও এখন প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ টাকায়। ফলে এই দুটি নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে স্বস্তিতে আছেন ক্রেতারা।  তবে ভিন্ন চিত্র বেগুন, শসা ও লেবুর বাজারে। রমজানের শুরুতে উচ্চমূল্যে বিক্রি হওয়া এসব পণ্য এখনও বেশ চড়া দামে মিলছে। বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০-১২০ টাকায়, মানভেদে শসার দাম ৫০ টাকা ও ক্ষিরার দাম ৩০-৪০ টাকা। লেবুর দাম কিছুটা কমলেও এখনো প্রতি হালি লেবু ৫০-৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা অনেকের নাগালের বাইরে।

ক্রেতারা বলছেন, প্রতিবছর রমজানে চাহিদার কারণে বেগুন, শসা ও লেবুর দাম বাড়লেও এবার তা আরও বেশি ভোগান্তি সৃষ্টি করেছে। বিশেষ করে ইফতার তৈরির জন্য এই তিনটি পণ্যের গুরুত্ব থাকায় দামের ওঠানামা বাজারে বাড়তি চাপ তৈরি করছে। বিক্রেতাদের দাবি, সরবরাহ সংকটের কারণেই বেগুন, শসা ও লেবুর দাম কমছে না। সরবরাহ কিছুটা বাড়লে দামও সামান্য কমে, কিন্তু পরে আবার বেড়ে যায়। এ কারণে বাজারে স্থিতিশীলতা থাকছে না।

তবে বেশ কিছু সবজির দাম তুলনামূলকভাবে স্বস্তিতে রয়েছে। করলা প্রতি কেজি ৫০-৬০ টাকা, বরবটি ৫০ টাকা, লতি ৬০ টাকা ও পটোল ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ঢ্যাঁড়শের দাম ৭০-৮০ টাকা হলেও, পেঁপে ৩০ টাকা, গাজর ২৫-৩০ টাকা, টমেটো ২৫-৩০ টাকা ও শিম ২৫ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া ফুলকপি ২০-২৫ টাকা, বাঁধাকপি ৩০ টাকা ও লাউ ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।বাজার বিশ্লেষকদের মতে, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কিছু নির্দিষ্ট পণ্যের দাম চড়া থাকছে। তবে রোজার মাঝামাঝি ও শেষে দাম কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments