Monday, June 15, 2026
Home জাতীয় দেশ গঠনে পুলিশের ভূমিকা অপরিহার্য: প্রধান উপদেষ্টা

দেশ গঠনে পুলিশের ভূমিকা অপরিহার্য: প্রধান উপদেষ্টা

সোমবার (১৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “দেশ গঠনে পুলিশকে কার্যকর ভূমিকা রাখতে হবে, আইন-শৃঙ্খলা নিশ্চিত না হলে উন্নয়ন ব্যাহত হবে।” সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা যদি সঠিকভাবে আইন প্রয়োগ করতে পারি এবং শৃঙ্খলা বজায় রাখতে পারি, তাহলে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে। আইন না থাকলে সরকার, গণতন্ত্র এবং নাগরিক অধিকার হুমকির মুখে পড়বে।”

তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশ গড়তে পুলিশ বাহিনীর ভূমিকাই হবে অন্যতম প্রধান নিয়ামক। অতীতে কিছু নেতিবাচক অভিজ্ঞতা থাকলেও এখন সময় এসেছে আলোকিত বাংলাদেশ বিনির্মাণে পুলিশের দায়িত্বশীল ভূমিকা রাখার।” প্রধান উপদেষ্টা বলেন, “দেশের সামনের দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন যতই ঘনিয়ে আসবে, ষড়যন্ত্র ততই তীব্র হবে। পুলিশকে সর্বদা সতর্ক থাকতে হবে এবং দায়িত্ব পালনে আপসহীন হতে হবে।”  তিনি আরও বলেন, “আমরা এক ধরনের যুদ্ধাবস্থায় আছি। এই পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু মহল অশান্তি সৃষ্টি করতে চাইবে। তাই পুলিশকে কঠোর নজরদারি বজায় রাখতে হবে এবং দেশবিরোধী অপতৎপরতা রুখতে হবে।”

ড. ইউনূস বলেন, “বাংলাদেশ বিশাল সম্ভাবনার দেশ। আমরা এখনো সে সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারিনি। তবে জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন করে দেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে। আমাদের উচিত এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিশ্ব নেতৃত্বের কাতারে নিয়ে যাওয়া।”

সভায় আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এছাড়া, মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম তাদের মতামত তুলে ধরেন। নতুন বাংলাদেশ গড়তে হলে পুলিশের শৃঙ্খলা ও কার্যকারিতা আরও বাড়াতে হবে—এমনটাই ছিল সভায় আলোচকদের মূল বার্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আগস্ট থেকেই জিপিএস ছাড়া চলবে না কোনো গণপরিবহন

দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ এবং প্রযুক্তিনির্ভর করতে সব ধরনের গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস স্থাপন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন...

এনআরবি ব্যাংক পিএলসি  বাংলাদেশের প্রথম ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করল

এনআরবি ব্যাংক পিএলসি এবং ভিসা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করেছে। এর মাধ্যমে দেশজুড়ে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বেতন বিতরণ ব্যবস্থাকে রূপান্তরিত করার...

নবম পে স্কেল: বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’

জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করবে সরকার। নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেসিকের ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী, ধাপে ধাপে...

ভারতের মেডিক্যাল ভিসা ও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। সোমবার (১৫ জুন) বিজ্ঞপ্তির মাধ্যমে আইভ্যাক জানায়, এখন থেকে পরবর্তী...

Recent Comments