Sunday, June 14, 2026
Home জাতীয় পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। সোমবার তিনি মন্ত্রিপরিষদ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক আমিনুল ইসলাম পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি। তার সংক্ষিপ্ত মন্তব্য ছিল, “আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। আমার পিএসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।”

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সরকারের চাওয়ার ভিত্তিতেই অধ্যাপক আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। যদিও এই সিদ্ধান্তের পেছনের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি, তবে সম্প্রতি উপদেষ্টা পরিষদে একাধিক পরিবর্তন এবং নতুন নিয়োগের ধারাবাহিকতার অংশ হিসেবেই এটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত সাত মাসে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে কয়েক দফায় রদবদল হয়েছে। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ সরকারের উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জন।

সম্প্রতি অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সিআর আবরার) উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন এবং তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এখন শুধুমাত্র পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

গত নভেম্বরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তিনজন বিশেষ সহকারী নিয়োগ দেন, যাদের প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়। এই তিনজন স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহায়তা করছিলেন। তাদের মধ্যে অধ্যাপক এম আমিনুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

তার পদত্যাগের পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রণালয়ে নতুন বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হবে কি না, তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সরকারের সাম্প্রতিক পরিবর্তনের ধারা অব্যাহত থাকায় শিগগিরই নতুন নিয়োগ বা দায়িত্ব পুনর্বণ্টনের সম্ভাবনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআরটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর

সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে...

মুদি ব্যবসায়ীরাই হতে পারবেন টিসিবির ডিলার

নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী আজ রোববার এ...

Recent Comments