Sunday, June 14, 2026
Home জাতীয় ঈদের অগ্রিম টিকিট কবে মিলবে, জানা গেল

ঈদের অগ্রিম টিকিট কবে মিলবে, জানা গেল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৪ মার্চ। এ কার্যক্রম চলবে টানা ৭ দিন। এবারও সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে, কাউন্টারে কোনো অগ্রিম টিকিট মিলবে না বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঈদযাত্রা শুরু হবে ২৪ মার্চ থেকে এবং যাত্রীদের সুবিধার্থে এবার ৫ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। যাত্রী চাহিদার ওপর ভিত্তি করে আরও বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে, তবে চূড়ান্ত সংখ্যা এখনো নির্ধারণ হয়নি। প্রতিদিন ঢাকার বিভিন্ন স্টেশন থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। যাত্রীরা শুধুমাত্র অনলাইনে এই টিকিট কিনতে পারবেন, ফলে কাউন্টারগুলোতে দীর্ঘ লাইনের সমস্যা থাকছে না।

এর আগে, ৪ মার্চ রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় রেলওয়ের কর্মকর্তারা ঈদযাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে অতিরিক্ত ইঞ্জিন ও কোচ সংযোজনের প্রস্তাব দেন। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ঈদযাত্রায় ৩৬টি অতিরিক্ত কোচ যুক্ত করা হবে। এগুলোর মধ্যে কিছু মিটারগেজ কোচ পাহাড়তলী ওয়ার্কশপ থেকে এবং ব্রডগেজ কোচ সৈয়দপুর ওয়ার্কশপ থেকে সংযোজন করা হবে।রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, এসব ব্যবস্থা যাত্রীদের ঈদযাত্রাকে আরও সহজ ও নির্বিঘ্ন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ব্রাজিলকে চাপে রেখে ড্র আদায় মরক্কোর

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত মরক্কোর সঙ্গে পয়েন্ট...

বাজেট ঘোষণার পর একটি পণ্যেরও দাম বাড়েনি: কক্সবাজারে প্রধানমন্ত্রী

বাজেট উপস্থাপনের পর প্রথমবারের মতো বাজারে কোনো জিনিসের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বাজেট ঘোষণার পর থেকে দেশের সচেতন...

৬০ কিমি বেগে দেশের ১০ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে...

প্লাস্টিক সার্জনদের সংগঠনের শীর্ষ পদে ডা. নাসির উদ্দীন

সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির...

Recent Comments