Wednesday, June 24, 2026
Home জনপ্রিয় ঢাবি ছাত্রীকে পোশাক নিয়ে হেনস্তা, যুবকের জামিন মঞ্জুর

ঢাবি ছাত্রীকে পোশাক নিয়ে হেনস্তা, যুবকের জামিন মঞ্জুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে হেনস্তা করার অভিযোগে গ্রেফতার কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফকে জামিন দিয়েছেন আদালত। ৬ মার্চ, বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তার জামিন মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. তৌফিক হাসান আসিফকে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন, তবে আসামির পক্ষের আইনজীবী জামিনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলেও আদালত উভয় পক্ষের শুনানি শেষে আসিফকে জামিন দেন। গত ৫ মার্চ, বুধবার, শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফেরার পথে মোস্তফা আসিফ ওই ছাত্রীকে হেনস্তা করেন। অভিযোগে ভুক্তভোগী ছাত্রী জানায়, জাতীয় যাদুঘরের সামনে থেকে তার বন্ধুদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাওয়ার পথে রাজু ভাস্কর্যের সামনে পৌঁছালে মোস্তফা আসিফ এসে তার পরিধানে অসন্তুষ্টি প্রকাশ করেন। তিনি মেয়েটির পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং তাকে যৌনপীড়ন করেন।

ঘটনার পর ওই ছাত্রী প্রক্টর অফিসে অভিযোগ জানান এবং শাহবাগ থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার বিস্তারিত তুলে ধরে অভিযোগ প্রকাশ করেন তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই ধরনের হেনস্তা ও নির্যাতনের ঘটনা চরম উদ্বেগের সৃষ্টি করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শাহ্জালাল ইসলামী ব্যাংকের বোর্ড অডিট কমিটির ২৭৯তম সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির বোর্ড অডিট কমিটির ২৭৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে...

দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়ন সহজ করতে সিটি ব্যাংক, মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা

সিটি ব্যাংক পিএলসি, মিল্ক ভিটা এবং অ্যাগ্রোশিফট সম্প্রতি একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর মাধ্যমে প্রযুক্তিনির্ভর একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তুলে দেশের...

ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করার আহ্বান আইবিসিএফ’র

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)-এর নির্বাহী কমিটি এবং টাস্ক কমিটির সম্মিলিত সভা গত বৃহস্পতিবার (১৮ জুন) আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ের বোর্ড রুমে...

জানুয়ারি–মার্চে ৬৬৯ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি মেটলাইফের

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৬৬৯ কোটি টাকার বেশি বিমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ। এই প্রান্তিকে দেশের সব জীবন বিমা প্রতিষ্ঠানের মধ্যে এটিই...

Recent Comments