Thursday, July 16, 2026
Home অর্থ-বানিজ্য ৩২ জায়গায় বিশেষ মূল্যে মিলছে এমজিআই’র ৯ পণ্য

৩২ জায়গায় বিশেষ মূল্যে মিলছে এমজিআই’র ৯ পণ্য

ভোক্তার স্বার্থে পুরো রমজান মাসজুড়ে ঢাকা মহানগরের জনবহুল ও গুরুত্বপূর্ণ ৩২ স্থানে বিশেষ মূল্যে ফ্রেশ ব্র্যান্ডের পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে ‘মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’।

রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট ও মতিঝিলের মতো জনবহুল স্থানে, সয়াবিন তেল ও সরিষার তেল, চিনি, চিনিগুড়া চাল ও গুঁড়ো দুধের মতো ৯টি নিত্যপণ্য সরাসরি ভোক্তার হাতে পৌঁছে দিচ্ছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী ‘এমজিআই’।

এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ভোক্তা অধিদপ্তর ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

পবিত্র মাস রমজান উপলক্ষ্যে মাসজুড়ে ভোক্তার স্বার্থে সরাসরি ভোক্তা পর্যায়ে, বিশেষ মূল্যে ‘ফ্রেশ’ ব্র্যান্ডের এ বিক্রয় কার্যক্রম চলবে।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র জিএম মুজিবুর রহমান জানান, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ভোক্তাদের সুবিধার কথা ভেবে এবারও পুরো রমজান মাসজুড়ে বিশেষ মূল্যে তাদের পণ্য বিক্রি কার্যক্রম চালাবে।

রাজধানীর কারওয়ান বাজার, নিউ মার্কেট, মতিঝিল, গুলশান, বাড্ডা, মিরপুর, মোহাম্মদপুর, কলাবাগান, রামপুরা, বনশ্রী ও সেগুনবাগিচার মতো জনগুরুত্বপূর্ণ ৩২ জায়গায় এসব পণ্য পাওয়া যাবে। ওই স্থানগুলোতে বাজারের চেয়ে কম মূল্যে পণ্য কিনতে পারবেন ভোক্তারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলীম আখতার খান মেঘনা গ্রুপের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধেই মেঘনা গ্রুপের এমন উদ্যোগে সাশ্রয় হচ্ছে ভোক্তাদের। তারা স্বস্তিও পাচ্ছেন।

করোনা মহামারির আগ থেকেই নানা সংকটময় মুহূর্তে সবসময় ভোক্তাদের পাশে আছে ‘মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments