Wednesday, July 15, 2026
Home অর্থ-বানিজ্য বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

দীর্ঘ  ৯ মাস পর আবারও রেলপথ দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্য আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রেন চলাচল শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার মো. জিয়াউর রহমান।

তিনি বলেন, “বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভারতের উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল স্থল সীমান্ত হয়ে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ভারতের পণ্যবাহী ট্রেনটি বৃহস্পতিবার রাতে তাদের দেশের শেষ প্রান্ত রাধিকাপুর রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকতা শেষে দিনাজপুর বিরল স্থলবন্দর হয়ে বিরল রেলওয়ে স্টেশনে রাত ৯টার দিকে এসে পৌঁছেছে।”

সূত্র জানায়, শুক্রবার সকালে ভারত থেকে আগত পণ্যবোঝাই ট্রেনটি খালাস করার কথা রয়েছে। মালগুলো খালাসের পর পুনরায় ওই ট্রেনটি একই পথে ভারতে ফিরে যাবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গত বছর জুলাই মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বন্ধ হয় উভয় দেশের মধ্য যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল কার্যক্রম। এর আগে অবশ্য চাহিদা না থাকার কারণে গত বছর মে মাসেই বন্ধ হয়ে যায় ভারতের রাধিকাপুর-বিরল সীমান্ত হয়ে বাংলাদেশমুখী পণ্যবাহী ট্রেন চলাচল।

রাধিকাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার সংগীত দত্ত জানান, দীর্ঘদিন পর চালু হলো এই ট্রেন। ৪৬টি বগি নিয়ে এই ট্রেন বাংলাদেশের বিরল রেলওয়ে স্টেশনে পৌঁছায়। চিনামাটির প্লেট তৈরির ডাস্ট পাউডার নিয়ে এই ট্রেন রাতে রওনা দেয় বাংলাদেশের উদ্দেশ্যে।

তিনি বলেন, “ভারতের গেদে-দর্শনা, পেট্রাপোল-বেনাপোল এবং রাধিকাপুর ও বিরল ভারত বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গ হয়ে মোট এই তিনটি রুট ব্যবহার করেই চলাচল করবে রেলপথে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বুধবার বিক্ষোভের ঘোষণা দিয়ে সংসদ এলাকা ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়েল ফুটওয়্যার

রয়েল ফুটওয়্যার শেয়ারবাজার থেকে প্রাথমিক কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। সোমবার (১৪ জুলাই) বিএসইসির মো: মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

উৎপাদনক্ষমতা বাড়াবে এনভয় টেক্সটাইলস

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের ২৫৪তম বৈঠকে এই সিদ্ধান্ত...

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের...

Recent Comments