Thursday, July 16, 2026
Home কর্পোরেট শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৬ লক্ষ টাকার চেক হস্তান্তর করলেন উপদেষ্টা...

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৬ লক্ষ টাকার চেক হস্তান্তর করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ১ কোটি ৬ লাখ ১৭ হাজার ২১৪ টাকার চেক হস্তান্তর করেছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ের নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা নাহিদ ইসলাম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নিকট আর্থিক সহায়তার চেক প্রদান করেন। বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির ২০২৩-২৪ অর্থবছরের মুনাফা থেকে এই অর্থ প্রদান করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এই অর্থ শ্রমিকদের ন্যায্য পাওনাসহ অন্যান্য নাগরিক সুবিধা প্রদানে ব্যয় করা হবে। শ্রমিকদের সার্বিক কল্যাণের ক্ষেত্রে এই আর্থিক সহায়তা কার্যকর ভূমিকা পালন করবে। তিনি অর্থ ব্যয়ের ক্ষেত্রে নীতিমালা অনুসরণ ও তদারকির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের লক্ষ্য একটি দক্ষ,...

Recent Comments