Sunday, June 14, 2026
Home জাতীয় শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত ডেভিল হান্ট অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত ডেভিল হান্ট অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি: শিক্ষার প্রসার ঘটেছে, তবে শিক্ষার মান এখনও কাঙ্ক্ষিত স্তরে পৌঁছায়নি। তাই শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং শিক্ষকদের যথাযথ সম্মান জানাতে হবে—এমনই আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৩৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “দেশে শিক্ষার সুযোগ বেড়েছে, কিন্তু শিক্ষার গুণগত মান নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নয়, বাস্তবজ্ঞান ও মূল্যবোধ অর্জন করতে হবে। শিক্ষকরা হলেন জাতি গঠনের কারিগর, তাদের যথাযথ সম্মান ও মর্যাদা দিতে হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও উল্লেখ করেন যে, দুর্নীতি সমাজের উন্নয়নের অন্যতম বড় বাধা। তিনি শিক্ষার্থীদের সৎ ও নীতিবান হওয়ার পরামর্শ দেন এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার এবং বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের প্রফেসর ড. রসময় কীর্তনী।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন মিয়া। এতে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফারাক্কা বাঁধ প্রতিরোধ কমিটির চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ. ন. ম ইমরান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরনসহ অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশ নেয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের উদ্দীপনা ও উৎসাহ দেখে অতিথিরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও উন্নত শিক্ষাব্যবস্থার জন্য একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments