Sunday, June 14, 2026
Home জাতীয় সারাদেশ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪০ মিনিট থেকে এই রুটে সব ধরনের ফেরি চলাচল স্থগিত করা হয়েছে। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ভোরের দিকে পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় ঘন কুয়াশার সৃষ্টি হয়। এতে নৌরুটে ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। সময়ের সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে এবং ভোর ৫টার পর থেকে নৌচ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। এ অবস্থায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান বলেন, “নৌপথে নিরাপত্তার স্বার্থে ভোর ৫টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ৬টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।”কুয়াশার কারণে নৌযান চলাচলে বিঘ্ন ঘটলেও নদীর দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি এখনো গড়ে ওঠেনি বলে জানিয়েছেন ঘাট সংশ্লিষ্টরা। তবে কুয়াশা দীর্ঘসময় স্থায়ী হলে যানজটের আশঙ্কা রয়েছে। ঘাট এলাকায় অপেক্ষমাণ যাত্রী ও চালকরাও বিপাকে পড়েছেন।

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা দুশ্চিন্তায় রয়েছেন। ঢাকা থেকে আসা ট্রাকচালক হাসান আলী বলেন, “ঘাটে এসে দেখি ফেরি বন্ধ। কখন চলবে জানা নেই। পণ্য নিয়ে দেরি হলে সমস্যা হবে।” একইভাবে, গোপালগঞ্জগামী যাত্রী রাশেদুল ইসলাম বলেন, “কাজের তাড়া আছে, কিন্তু কখন ফেরি চলবে তা নিশ্চিত নই। বাধ্য হয়ে অপেক্ষা করছি।” বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশার মাত্রা কমলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে। তবে আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ব্রাজিলকে চাপে রেখে ড্র আদায় মরক্কোর

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত মরক্কোর সঙ্গে পয়েন্ট...

বাজেট ঘোষণার পর একটি পণ্যেরও দাম বাড়েনি: কক্সবাজারে প্রধানমন্ত্রী

বাজেট উপস্থাপনের পর প্রথমবারের মতো বাজারে কোনো জিনিসের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বাজেট ঘোষণার পর থেকে দেশের সচেতন...

৬০ কিমি বেগে দেশের ১০ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে...

প্লাস্টিক সার্জনদের সংগঠনের শীর্ষ পদে ডা. নাসির উদ্দীন

সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির...

Recent Comments