Thursday, July 16, 2026
Home জাতীয় পুলিশি টহল জোরদার, মাঠে নেমেছে বিজিবি

পুলিশি টহল জোরদার, মাঠে নেমেছে বিজিবি

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে মহাখালীর লেভেল ক্রসিংয়ে রেলপথ অবরোধ করেন। তাদের দাবি, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শিক্ষার্থীদের অভিযোগ, এর আগেও একাধিকবার অবরোধ কর্মসূচি পালন করা হলেও তাতে কার্যকর ফল আসেনি। এবার লিখিত ঘোষণা ছাড়া আন্দোলন স্থগিত হবে না বলে তারা জানায়। বিকেল ৩টার দিকে তারা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে আমতলী মোড়ের দিকে অগ্রসর হন। মিছিলে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘তিতুমীর আসছে, রাজপথ কাঁপছে’, ‘আমার ভাই অনশনে, প্রশাসন কী করে’—এমন নানা স্লোগান শোনা যায়। বিকেল পৌনে ৪টার দিকে লেভেল ক্রসিংয়ে পৌঁছে শিক্ষার্থীরা প্রথমে রেললাইনে শুয়ে পড়েন এবং পরে সম্পূর্ণভাবে রেলপথ অবরোধ করেন। এ সময় কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনকে লাল নিশানা দেখিয়ে থামিয়ে দেওয়া হয়। রেলওয়ে সূত্র জানায়, নোয়াখালীগামী ট্রেনটি বাধার মুখে মহাখালীতে থেমে যায় এবং পরে তেজগাঁও রেলস্টেশনে সরিয়ে নেওয়া হয়।

আন্দোলনরত শিক্ষার্থী আলী আহাম্মেদ বলেন, ‘শিক্ষা উপদেষ্টাকে এখানে এসে তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিতে হবে, অন্যথায় আমরা রেললাইন ছাড়ব না।’ তিনি আরও বলেন, ‘আমরা জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি, কিন্তু এই আন্দোলন আমাদের ভবিষ্যতের জন্য।’ বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে শতাধিক শিক্ষার্থী অবস্থান করছিলেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। জনদুর্ভোগ এড়াতে পুলিশ উপস্থিতি বাড়ায় এবং বিজিবির চার প্লাটুন মোতায়েন করা হয়। পাশাপাশি একটি জলকামানও প্রস্তুত রাখা হয়।

ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ তারেক মাহমুদ জানান, ‘আমরা শিক্ষার্থীদের রেলপথ ছাড়তে অনুরোধ করেছি এবং তাদের কলেজ প্রাঙ্গণে কর্মসূচি পালন করতে বলেছি। তারা আমাদের জানাবে বলে জানিয়েছে।’ এদিকে, দুপুর ১২টার পর শিক্ষার্থীরা গুলশান লিংক রোডও অবরোধ করেন। সেখানে তারা বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেন। প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

Recent Comments