Saturday, May 2, 2026
Home পুঁজিবাজার বন্ধকি শেয়ার বিক্রি করে বেক্সিমকো কর্মীদের বেতন দেবে সরকার

বন্ধকি শেয়ার বিক্রি করে বেক্সিমকো কর্মীদের বেতন দেবে সরকার

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকসের বন্ধকি শেয়ার বিক্রি করে বেক্সিমকো গ্রুপের বন্ধ হওয়া কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ করবে সরকার। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

আজ দুপুরে শ্রম উপদেষ্টার সভাপতিত্বে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসার পরিস্থিতি পর্যালোচনায় গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির সভা হয়। সভায় শেয়ার বিক্রি করে আগামী ফেব্রুয়ারির মধ্যে শ্রম আইন অনুযায়ী বকেয়া বেতন পরিশোধ করার সিদ্ধান্ত হয়।

এম সাখাওয়াত হোসেন বলেন, বেক্সিমকোর লে-অফ করা প্রতিষ্ঠানগুলোর কর্মীদের বেতন দিতে ৫৫০ থেকে ৬০০ কোটি টাকার প্রয়োজন হবে। শেয়ার বিক্রি করে এত টাকার যোগান না হলেও এসব বেতন-ভাতা ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করবে সরকার।

তিনি বলেন, শুধু বেক্সিমকো টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল কোম্পানিই ব্যাংক থেকে ২৮ হাজার ৫৪৪ কোটি ১৪ লাখ টাকা ঋণ নিয়েছে। ‘কীভাবে এসব ঋণ দেওয়া হয়েছে তার তদন্ত হবে। জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। কারণ বাংলাদেশ ব্যাংকের এক বিলিয়ন ডলারের রিজার্ভ চুরির থেকেও এটি বড় কেলেঙ্কারি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার একদিনের সফরে সিলেট যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, এ সফরে তিনি ধর্মীয়, অবকাঠামোগত ও ক্রীড়া সংশ্লিষ্ট বেশ কয়েকটি...

দুপুরের মধ্যে ২০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের অন্তত ২০টি জেলার ওপর দিয়ে ঝড়-বৃষ্টির আভাস মিলেছে। সেজন্য এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্তত ২০টি জেলার ওপর...

হাওরের ছয় জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান সংগ্রহ অভিযান শুরু ৩ মে

হাওর অঞ্চলের ছয় জেলায় আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৩ মে থেকে অনুষ্ঠেয় বোরো ধান সংগ্রহ শুরু। পূর্ব নির্ধারিত চাল সংগ্রহের তারিখ ১৫ মে থেকে...

মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছে ৮.৬ বিলিয়ন ডলারের বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১ মে) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ...

Recent Comments