Wednesday, June 3, 2026
Home অর্থ-বানিজ্য ছুটির দিনে বাণিজ্যমেলায় মানুষের ঢল

ছুটির দিনে বাণিজ্যমেলায় মানুষের ঢল

ঢাকার আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৯তম আসরে ছুটির দিন (শুক্রবার) মানুষের ঢল নামে। দুপুর থেকেই ক্রেতা-দর্শনার্থীদের আগমনে মেলাপ্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এই জনসমাগমের কারণে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়, বিশেষত কুড়িল-কাঞ্চন সড়ক ও এশিয়ান হাইওয়েতে। এতে মেলায় আসা অনেকেই ভোগান্তিতে পড়েন। স্টলগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। দেশীয় ও আন্তর্জাতিক পণ্য প্রদর্শনীতে ক্রেতাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। মেলায় আসা মিরপুরের বাসিন্দা কামাল হোসেন বলেন, “ভিড় সামাল দিতে কিছুটা কষ্ট হলেও বন্ধুদের নিয়ে মেলায় ঘুরতে বেশ মজা পেয়েছি। খাবারের দোকান আর কনসার্ট ছিল বাড়তি আকর্ষণ।”

 

মেলা প্রাঙ্গণের একপাশে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। গান ও নাচে মুগ্ধ হয়ে দর্শনার্থীরা সন্ধ্যাটা উপভোগ করেন। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড মেলায় তাদের পণ্যগুলোতে ১০-২৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দিয়েছে। কোম্পানির হেড অব সেলস মো. মেজবাহ উদ্দিন আতিক জানান, “আমরা রাইস কুকার, মাইক্রোওভেন, টিভি, এসি, মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় দিচ্ছি। মোটরসাইকেলের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ শতাংশ এবং টিভিতে ২০ শতাংশ ছাড় রয়েছে।”

তিনি আরও বলেন, ৫ হাজার টাকার পণ্য কিনলে ক্রেতারা একটি ইলেকট্রিক কেটলি বা আয়রন উপহার পাচ্ছেন। মেলায় এ বছর ৩৬১টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। দেশীয় বস্ত্র, ইলেকট্রনিক পণ্য, আসবাবপত্র, প্রসাধনীসহ নানা পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত খোলা। টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।

মেলা পরিচালনা কর্তৃপক্ষ বলছে, “ছুটির দিনে লোকসমাগম লাখ ছাড়িয়ে গেছে। এ বছর মেলা সব দিক থেকে সফল হবে বলে আশা করছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

যমুনা ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের উর্ধ্বতন...

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আজ দেশব্যপী উৎসাহ উদ্দীপনার সাথে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যপী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সকল বিভাগে...

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

  বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে,...

নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্তির  কোম্পানি নাভানা ফার্মাসিটিক্যালস  পিএলসি গত ৩১ মার্চ ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২০২৬-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে জানা...

Recent Comments