Tuesday, June 16, 2026
Home স্বাস্থ্য বার্তা ৮৮ হাজার টাকা পর্যন্ত কমছে হার্টের রিংয়ের দাম

৮৮ হাজার টাকা পর্যন্ত কমছে হার্টের রিংয়ের দাম

যুক্তরাষ্ট্রের তিনটি বড় কোম্পানির করোনারি স্টেন্টের (রিং) দাম পুনর্নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ফলে প্রতিটি স্টেন্টের দাম তিন থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত কমছে। এতে কিছুটা স্বস্তি পাবেন হৃদরোগীরা।

চিঠিতে বলা হয়েছে, ‘বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশ, কর, ভ্যাট, বিভিন্ন চার্জ বা কমিশন এবং কোম্পানিগুলোর যুক্তিসংগত লাভের বিষয় বিবেচনা করে অ্যাবট, বোস্টন সায়েন্টিফিক ও মেডট্রনিক থেকে আমদানি করা করোনারি স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য পুনঃনির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।’

এতে আরও বলা হয়েছে, এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরকে অনুমোদিত মূল্য তালিকা ব্যাপকভাবে প্রচার, হাসপাতালগুলো যেন স্টেন্টের ক্ষেত্রে পাঁচ শতাংশের বেশি সার্ভিস চার্জ আদায় না করে তা নিশ্চিতকরণ এবং অনুমোদিত সর্বোচ্চ খুচরা মূল্যের বেশি দামে কোনো হৃদযন্ত্র বিক্রি না হয় তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments