Saturday, July 25, 2026
Home পুঁজিবাজার ৫ ব্যাংকের শেয়ার ক্রয়ের পেছনের প্রেক্ষাপট খতিয়ে দেখছে সরকার

৫ ব্যাংকের শেয়ার ক্রয়ের পেছনের প্রেক্ষাপট খতিয়ে দেখছে সরকার

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের পাঁচটি ব্যাংকের শেয়ারহোল্ডার ও অডিটরদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পূর্বে প্রকাশিত আর্থিক প্রতিবেদন যাচাই করা অডিটরদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী (এসআইবিএল), এক্সিম, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন—এই পাঁচ ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ, দায়-দায়িত্ব নির্ধারণ ও প্রশাসনিক দিকগুলো পর্যালোচনার অন্তর্ভুক্ত বলে তিনি জানান। ইতোমধ্যে এসব ব্যাংকের শেয়ার শূন্য করে একটি নতুন ব্যাংক গঠন করা হয়েছে; এ অবস্থায় শেয়ারহোল্ডারদের যে দাবিগুলো উঠেছে সেগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে—তারা কি প্রকাশিত আর্থিক প্রতিবেদন দেখে বিনিয়োগ করেছিলেন, বাজারদরে কিনেছিলেন কি না, এবং মালিকানার ঝুঁকি তারা কি স্বেচ্ছায় নিয়েছিলেন—এসব বিষয় বিবেচনা করা হবে।

ড. সালেহউদ্দিন বলেন, ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়া নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার; তাদের সুবিধা সুরক্ষিত করা হবে। শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রশাসনিক, আইনগত ও আর্থিক দিকগুলো সমন্বয় করে স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়া অনুসরণ করা হবে। তদন্তের পর প্রয়োজনীয় আইন অনুসারে পদক্ষেপ নেওয়া হবে এবং ফলাফল প্রকাশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments