Thursday, July 16, 2026
Home জাতীয় রাজনীতি হাসপাতাল থেকে তারেক রহমানের বাসভবনে খালেদা জিয়া

হাসপাতাল থেকে তারেক রহমানের বাসভবনে খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৭ দিনের চিকিৎসা শেষে লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টা) তাকে হাসপাতাল থেকে সরাসরি তারেক রহমানের বাসায় নেওয়া হয়। সেখানে তিনি মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, বর্তমানে ওষুধের মাধ্যমে তার চিকিৎসা চলছে। লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

লন্ডনের কিংস কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ করেছেন। চিকিৎসক প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নেবেন। এদিকে, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস মেডিকেল কলেজের চিকিৎসকরাও তার চিকিৎসা প্রক্রিয়ার সাথে একমত হয়েছেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ৮ জানুয়ারি লন্ডন যান। হিথ্রো বিমানবন্দর থেকে তাকে সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন ছিলেন।

 

চিকিৎসা শেষে ক্লিনিকের বাইরে সাংবাদিকদের ব্রিফিংয়ে জাহিদ হোসেন বলেন, দুইটি পরীক্ষা করানো হয়েছে। পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা ঠিক করা হবে। বর্তমানে তাকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হবে।উল্লেখ্য, ৭৯ বছর বয়সি এই নেত্রী গুরুতর অসুস্থতার কারণে দেশের বাইরে উন্নত চিকিৎসা নিতে বাধ্য হন। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে কাজ করে যাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments