Sunday, June 14, 2026
Home কর্পোরেট সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও মিলভিক বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর

সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও মিলভিক বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর

বাংলাদেশের চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং টেলিমেডিসিন সেবাদানকারী প্রতিষ্ঠান মিলভিক বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোনালী লাইফের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, সোনালী লাইফের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং মিলভিক বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন কান্ট্রি ম্যানেজার মোঃ শিহাব উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল, প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, প্রধান তথ্য কর্মকর্তা হাসিব রেজা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল, মিলভিকের কান্ট্রি লিড (ফাইন্যান্স) রিয়াজ মোস্তফা, ইসরাত মোস্তফা এবং সোনালী লাইফের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

চুক্তির আওতায় সোনালী লাইফের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা মিলভিক বাংলাদেশের টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি মিলভিক বাংলাদেশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন পরিকল্পনা তার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের কাছে দ্রুত ও সহজলভ্য উপায়ে পৌঁছে দেবে।

সোনালী লাইফের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। টেলিমেডিসিন সেবা যুক্ত হওয়ায় আমাদের গ্রাহকরা স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধা একই সঙ্গে সহজেই পাবেন। এটি সোনালী লাইফের ডিজিটাল রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

মিলভিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোঃ শিহাব উদ্দীন বলেন, “সোনালী লাইফের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে গ্রাহকেরা শুধু মানসম্মত স্বাস্থ্যসেবাই পাবেন না, বরং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আরও দ্রুত ও নির্ভরযোগ্য বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ব্রাজিলকে চাপে রেখে ড্র আদায় মরক্কোর

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত মরক্কোর সঙ্গে পয়েন্ট...

বাজেট ঘোষণার পর একটি পণ্যেরও দাম বাড়েনি: কক্সবাজারে প্রধানমন্ত্রী

বাজেট উপস্থাপনের পর প্রথমবারের মতো বাজারে কোনো জিনিসের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বাজেট ঘোষণার পর থেকে দেশের সচেতন...

৬০ কিমি বেগে দেশের ১০ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে...

প্লাস্টিক সার্জনদের সংগঠনের শীর্ষ পদে ডা. নাসির উদ্দীন

সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির...

Recent Comments