Thursday, July 2, 2026
Home পুঁজিবাজার সোনালী পেপারের ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সোনালী পেপারের ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড  গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ  লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩  টাকা ৭৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৪ টাকা ৭৪ পয়সা।

এ বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১০ টাকা ৩৯ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৭ টাকা ৪৭ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬৪ টাকা  ৭৩ পয়সা।

আগামী ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের নতুন সিইও মোহাম্মদ আমদাদ উল্লাহ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CLICL)-এর পরিচালনা পর্ষদ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদ আমদাদ উল্লাহকে নিয়োগ দিয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) থেকে...

প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

এলপি গ্যাসের দাম আরও কমলো, আজ থেকেই কার্যকর

মে মাসে দাম অপরিবর্তিত থাকার পর এবার জুন মাসে এসে ভোক্তা পর্যায়ে কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি...

বিডা ও এনবিআর প্রধান হিসেবে যুক্ত হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

Recent Comments