Saturday, July 11, 2026
Home কর্পোরেট সাংবাদিকদের বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক দিচ্ছে ন্যামস মোটরস

সাংবাদিকদের বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক দিচ্ছে ন্যামস মোটরস

বাংলাদেশে চীনের শীর্ষ ই-ভেহিকল ব্র্যান্ড হুয়াহাই স্কুটারের একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ন্যামস মোটরস সাংবাদিকদের জন্য বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক বিক্রির ঘোষণা দিয়েছে।

সম্প্রতি নারায়ণগঞ্জের জিন্দা পার্কে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ)-এর ফ্যামিলি ডে-তে উপস্থিত থেকে এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির পরিচালক মোকাম্মেল হোসেন ইভান।

তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মীরা দেশের পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারা প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করেন। তাদের অবদানকে সম্মান জানিয়ে এবং ইভি ব্যবহারে উৎসাহ দিতে এই বিশেষ সুবিধা চালু করা হয়েছে।’

সাংবাদিকদের জন্য ঘোষিত বিশেষ এই সুবিধার আওতায় তিনটি জনপ্রিয় ইভি মডেল – স্পার্কি মডেলে ৬,০০০ টাকা ক্যাশব্যাক; ই- থানডার মডেলে ৫,০০০ টাকা ক্যাশব্যাক এবং ইকোরাইড মডেলে ৪,০০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে।

ন্যামস মোটরস কর্তৃপক্ষ জানায়, সব সাংবাদিকই এই সুবিধা পাবেন। এজন্য প্রেস কার্ড ও নিবন্ধিত যেকোনো সাংবাদিক সংগঠনের সদস্যপদের প্রমাণপত্র দেখাতে হবে।

প্রতিষ্ঠানটি আশা করছে, এই উদ্যোগ সাংবাদিকদের জন্য যেমন সাশ্রয়ী চলাচলের সুযোগ তৈরি করবে, তেমনি দেশে সবুজ পরিবহন ব্যবহারের প্রসারেও ভূমিকা রাখবে।

৪৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড হুয়াহাই গ্লোবাল বর্তমানে বিশ্বের ১২০টিরও বেশি দেশে দুই ও তিন চাকার ইভি রপ্তানি করে থাকে। বাংলাদেশে তাদের একমাত্র ডিস্ট্রিবিউটর ন্যামস মোটরস বর্তমানে ৪১টি জেলায় নেটওয়ার্কসহ ইভি অ্যাসেম্বলি, বিক্রয় ও আফটার-সেলস সার্ভিস পরিচালনা করছে। ইলেকট্রিক যানবাহনকে সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও নির্ভরযোগ্য পরিবহন হিসেবে দেশের মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচারের ক্ষেত্রে বিদ্যমান আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণের জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান...

ভারী বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী...

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সব মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। রাজধানীকেন্দ্রিক...

বাংলাদেশ-মালদ্বীপ বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে : হাইকমিশন

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। চুক্তিটি কার্যকর হলে মালদ্বীপের কারাগারে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকরা মানবিক বিবেচনায় দেশে ফিরে...

Recent Comments