Tuesday, June 16, 2026
Home কর্পোরেট শাহজালাল ইসলামী ব্যাংকের নবীন কর্মকর্তাদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স

শাহজালাল ইসলামী ব্যাংকের নবীন কর্মকর্তাদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ট্রেনিং একাডেমিতে নবনিযুক্ত ৪০ জন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারের জন্য দুই দিনব্যাপী ইনডাকশন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচি বৃহস্পতিবার (১৪ আগস্ট) সমাপ্ত হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্‌ উদ্দীন আহমেদ। নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “সততা, পরিশ্রম এবং দক্ষতা হলো আপনার সফলতার মূল ভিত্তি। ব্যাংকিং ক্ষেত্রে আত্মবিশ্বাস, আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

সেশন চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগের প্রধান এ. কে. এম. হাসান রহিম। তিনি প্রশিক্ষণের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করে বলেন, “এই প্রোগ্রামের মাধ্যমে কর্মকর্তারা ব্যাংকের নীতি, মূল্যবোধ এবং কার্যক্রম সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করবেন।”

এছাড়া ট্রেনিং একাডেমির ফ্যাকাল্টি মেম্বার ড. মো: মাইন উদ্দিন ব্যাংকিং সেক্টরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে নবীন কর্মকর্তারা ইসলামী শরীয়াহভিত্তিক ব্যাংকিং, গ্রাহকসেবা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, নৈতিকতা ও আচরণবিধিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই প্রশিক্ষণ নবীন কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তাদের কার্যকর অফিসার হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

মেক্সিকোর আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি (ইউএনএএম)-এর স্থাপত্য অনুষদ এবং বিখ্যাত লুইস ব্যারাগান ওয়ার্কশপের...

Recent Comments