Sunday, July 26, 2026
Home জাতীয় রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মদিন আজ। রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে জন্মাষ্টমীর শোভাযাত্রা। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে শনিবার (১৬ আগস্ট) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বেশ কিছু সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৫ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকার বেশকিছু সড়ক বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এড়িয়ে চলার অনুরোধ করা হলো।

শোভাযাত্রার রুট

শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির⇔পলাশী বাজার⇔জগন্নাথ হল⇔কেন্দ্রীয় শহিদ মিনার⇔দোয়েল চত্বর⇔হাইকোর্ট⇔বঙ্গবাজার⇔ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন⇔গোলাপশাহ মাজার⇔গুলিস্তান মোড়⇔নবাবপুর রোড⇔রায় সাহেব বাজার মোড়⇔বাহাদুর শাহ্ পার্ক।

ডিএমপি নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে।

গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণকারীদের ও নগরবাসীর জন্য কয়েকটি নির্দেশনা দেয়া হয়েছে, সেগুলো হলো-

১. শোভাযাত্রার রুটে কোনো যানবাহন পার্কিং করা যাবে না।

২. উচ্চস্বরে পিএ/সাউন্ড সিস্টেম বাজানো থেকে বিরত থাকতে হবে।

৩. মাঝপথে শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না, শুরু থেকেই যোগ দিতে হবে।

৪. হ্যান্ড ব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্রেড, দিয়াশলাই, গ্যাসলাইটার ইত্যাদি বহন নিষিদ্ধ।

৫. শোভাযাত্রায় ফলমূল ছোড়া যাবে না।

৬. রাস্তায় অকারণে দাঁড়িয়ে থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

৭. সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে পুলিশকে জানাতে হবে।

৮. স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলতে হবে।

৯. ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে সহযোগিতা করতে হবে।

ডিএমপি জানিয়েছে, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপনে সবার সহযোগিতা কামনা করছে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments