Saturday, June 13, 2026
Home কর্পোরেট মিনিস্টার ‘নির্বাচনী উৎসবে’ টিভি-ফ্রিজে ৫৩% পর্যন্ত ডিসকাউন্ট

মিনিস্টার ‘নির্বাচনী উৎসবে’ টিভি-ফ্রিজে ৫৩% পর্যন্ত ডিসকাউন্ট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পুরো দেশই যেন নির্বাচনী উত্তাপ আর উৎসবে মেতেছে। আর এই নির্বাচনী উত্তাপ এবং আমেজকে আরো বাড়িয়ে দিতে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মিনিস্টার নিয়ে এলো বহুল আলোচিত ‘নির্বাচনী উৎসব’ অফার, যেখানে মিনিস্টার ব্র্যান্ডের এলইডি টিভি ও ফ্রিজ ক্রয়ে গ্রাহক পাচ্ছেন ৫৩% পর্যন্ত ডিসকাউন্ট।

চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে শুরু হওয়া ‘নির্বাচনী উৎসব’ অফারে গ্রাহকরা এখন মিনিস্টারের যেকোনো ইলেক্ট্রনিকস পণ্য ক্রয় করতে পারবেন অবিশ্বাস্য ডিসকাউন্টে। ‘নির্বাচনী উৎসব’ অফারে মিনিস্টারের নির্দিষ্ট মডেলের টিভিতে গ্রাহক পাচ্ছেন ৫৩% ডিসকাউন্ট।

এছাড়াও মিনিস্টার ৩২ ইঞ্চির অ্যান্ড্রয়েড এলইডি টিভি মাত্র ১৭,৯০০ টাকা সাথে ২,০০০ টাকার ক্যাশ ভাউচার এবং ৫৫ ইঞ্চির অ্যান্ড্রয়েড এলইডি টিভি মাত্র ৪৯,৯০০ টাকা সাথে ১০,০০০ টাকার ক্যাশ ভাউচার।
শুধু টিভিতেই নয়, এই অফারের আওতায় মিনিস্টার ব্র্যান্ডের ফ্রিজের ওপর রয়েছে বিশাল ডিসকাউন্ট। মিনিস্টারের ৬০০ লিটারের (সর্বাধুনিক প্রযুক্তি এবং ডিজাইন সংবলিত) ফ্রিজ ক্রয়ে গ্রাহক পাচ্ছেন ৫৩% ডিসকাউন্ট। নির্বাচনী অফারে ফ্রিজ, টেলিভিশন ছাড়াও মিনিস্টার ব্র্যান্ডের এসিও পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য সাশ্রয়ী মূল্যে।

মিনিস্টারের নির্দিষ্ট মডেলের এসি নগদ ক্রয়ের ক্ষেত্রে রয়েছে ২৫,৯২৪ টাকা পর্যন্ত ডিসকাউন্ট অথবা ৩৭,০০০ টাকার ক্যাশ ভাউচার।এছাড়াও মিনিস্টার ব্র্যান্ডের সকল হোম এ্যাপ্লায়েন্স পণ্যের উপরও এই অফারটি প্রযোজ্য। যেকোনো মডেলের মিনিস্টার ওয়াশিং মেশিন নগদ ক্রয়ে গ্রাহক পেয়ে যাবেন ৪,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট এবং যেকোনো মডেলের মাইক্রোওয়েভ ওভেন নগদ ক্রয়ে রয়েছে ২,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট। আরো আছে বিভিন্ন হোম এ্যাপ্লায়েন্স পণ্যে বিশাল ডিসকাউন্ট ও গিফট বক্স।

 

নির্বাচনী উৎসব অফার সর্ম্পকে কম্পানিটির হেড অব ব্র্যান্ড কে এম জি কিবরিয়া বলেন, মিনিস্টার দেশের মানুষের কম্পানি। আমাদের কম্পানি দেশের মানুষের সক্ষমতা এবং সুবিধার কথা চিন্তা করেই অফার দিয়ে থাকে। এইবারও তার ব্যত্যয় ঘটেনি। সামনে জাতীয় সংসদ নির্বাচন। মানুষ এই সময় বাসায় কিংবা চায়ের দোকান যেখানেই থাকুক চোখ থাকবে টিভির ওপর।

সবশেষ নির্বাচনী খবর জানতে টিভি দেখার প্রতি আগ্রহ থাকবে সবার। আর দেশের মানুষের এই টিভি দেখাকে সহজ করে দিতে মিনিস্টার টিভিতে দিচ্ছে সর্বোচ্চ ৫৩% ডিসকাউন্ট। শুধু যে টিভিতে তা নয়, মিনিস্টার ফ্রিজসহ সকল পণ্যে রয়েছে অবিশ্বাস্য ডিসকাউন্ট। আশা করি গ্রাহকগণ এই অফারটি সাদরে গ্রহণ করবে। সর্বশেষ অফার বা যেকোন তথ্য জানতে ভিজিট করুন মিনিস্টার ওয়েবসাইটে ministerbd.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments