Tuesday, July 7, 2026
Home অর্থ-বানিজ্য মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত

মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ছড়িয়ে পড়া সংঘাতে এখন জ্বলছে মধ্যপ্রাচ্য। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিভিন্ন বিমান পরিবহন সংস্থা ফ্লাইট পরিচালনায় পরিবর্তন এনেছে। এ অবস্থায় মধ্যপ্রাচ্যের ৬টি রুটে সবধরনের ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিমানের পক্ষ থেকে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দাম্মাম, দোহা, দুবাই, আবুধাবি, শারজাহ ও কুয়েতসহ ৬টি রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

পরবর্তী যাত্রার জন্য সাধারণ যাত্রীদের বাংলাদেশ বিমান ও এজেন্সির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে। এদিকে ইরানে হামলার পর থেকে নিরাপত্তাজনিত কারণে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ১৪৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজও মধ্যপ্রাচ্যগামী ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এসিআই পিএলসির চিফ পিপল অফিসার হিসেবে দায়িত্ব নিলেন মো. মঈনুল ইসলাম

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসিআই পিএলসি তাদের মানবসম্পদ কার্যক্রমকে আরও গতিশীল ও ভবিষ্যতমুখী করতে মো. মঈনুল ইসলামকে চিফ পিপল অফিসার (সিপিও) হিসেবে নিয়োগ দিয়েছে। ২০২৬...

চুয়েটে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জুলাই, সোমবার বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল...

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের জন্য আবারও খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। গতকাল সোমবার থেকে এ শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ মঙ্গলবার (৭ জুলাই)...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৬২তম সভা মঙ্গলবার (৭ জুলাই) প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকটি এক সংবাদ...

Recent Comments