গতকাল সকালে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, মো. আবুল বাশার ও রূবানা পারভীন, মহাব্যবস্থাপকরা, ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন সংগঠনের নেতারা এবং কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়া অগ্রণী ব্যাংকের বিভিন্ন সার্কেল, অঞ্চল ও শাখাগুলো স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন।