Saturday, July 25, 2026
Home জাতীয় ভর্তি বাতিল ও ছাড়পত্র পেতে মাদ্রাসা বোর্ডের নতুন নির্দেশনা

ভর্তি বাতিল ও ছাড়পত্র পেতে মাদ্রাসা বোর্ডের নতুন নির্দেশনা

৬ষ্ঠ থেকে দাখিল ও আলিম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভর্তি বাতিল এবং ছাড়পত্র গ্রহণে আবেদন পদ্ধতি ও নিয়মাবলি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডের নির্ধারিত ফরমে যথাযথভাবে আবেদন করে নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রারের দপ্তরে জমা দিতে হবে। আবেদনপত্রে অবশ্যই উভয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ থাকতে হবে।

সম্প্রতি বোর্ডের রেজিস্টার প্রফেসর ছালেহ আহমাদের সই করা এক নির্দেশনায় বলা হয়েছে, ছাড়পত্র গ্রহণের পক্ষে উপযুক্ত প্রমাণাদি আবেদন ফরমের সঙ্গে জমা দিতে হবে। বিশেষ করে বাসস্থান পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার ওয়ার্ড কমিশনার বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র দাখিল বাধ্যতামূলক।

আর বোর্ড নির্ধারিত ফি বাবদ ষষ্ঠ থেকে দাখিল পর্যায়ের জন্য ৫০০ টাকা এবং আলিম পর্যায়ের জন্য ৬০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফ্ট জমা দিতে হবে। ড্রাফ্টটি “রেজিস্ট্রার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড” বরাবর সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সংগ্রহযোগ্য। আবেদন গ্রহণের তিন কর্মদিবসের মধ্যে ছাড়পত্র অনুমোদনপত্র ইস্যু করা হবে।

এছাড়া আবেদনপত্রে শিক্ষার্থীর বিস্তারিত তথ্য যেমন নাম, পিতার নাম, পূর্ববর্তী শ্রেণি, ফলাফল, বর্তমানে অধ্যয়নরত মাদ্রাসা ও ভর্তিচ্ছুক প্রতিষ্ঠানের তথ্য, ঠিকানা ইত্যাদি উল্লেখ করতে হবে। উভয় প্রতিষ্ঠানের প্রধান স্বাক্ষর ও সিলযুক্ত প্রত্যয়নপত্র আবশ্যক।

বোর্ড থেকে ছাড়পত্রের অনুমতি পাওয়া গেলে, নতুন প্রতিষ্ঠানকে ১৫ দিনের মধ্যে শিক্ষার্থীকে ভর্তি করে কাগজপত্র বোর্ডে পাঠাতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

দুপুর ১টার মধ্যে সাত জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে হতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি...

Recent Comments