Saturday, June 13, 2026
Home জাতীয় বরিশালে টিসিবির ৬০ হাজার কার্ড বাতিল করেছে সিটি করপোরেশন

বরিশালে টিসিবির ৬০ হাজার কার্ড বাতিল করেছে সিটি করপোরেশন

বরিশাল সিটি করপোরেশন নিম্ন আয়ের জনগণের জন্য বরাদ্দ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডগুলোর যাচাই-বাছাই শেষে ৬০ হাজার কার্ড বাতিল করেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রেজাউল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর আমলে বিতরণ হওয়া ৯০ হাজার কার্ডের মধ্যে এই বিশাল সংখ্যক কার্ড বাতিল করার কারণ হিসেবে জানানো হয়েছে, মিথ্যা তথ্য দিয়ে কার্ড গ্রহণ, নিয়ম ভঙ্গ, এবং এক পরিবারের একাধিক কার্ড রাখার অভিযোগ। বাতিল হওয়া কার্ডগুলো প্রকৃত দরিদ্রদের মধ্যে পুনরায় বিতরণ করা হবে।

সিটি করপোরেশনের বাইরে বরিশালের ১০ উপজেলায় বর্তমানে এক লাখ ২৯ হাজার ৯২১ জন টিসিবির সেবা গ্রহণ করছেন। প্রতি পরিবারকে ২ লিটার তেল, ২ কেজি ডাল এবং ৫ কেজি চাল দেওয়া হচ্ছে, যা বাজারমূল্যে ৯০০ টাকার বেশি। তবে টিসিবির মাধ্যমে ভোক্তারা তা মাত্র ৪৭০ টাকায় পাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পূর্বে রাজনৈতিক বিবেচনায় এবং স্বজনপ্রীতির মাধ্যমে একাধিক সদস্যের নামে কার্ড দেওয়া হতো। ফলে প্রকৃত দরিদ্ররা সেবা থেকে বঞ্চিত হতেন।

টিসিবি বরিশালের সহকারী পরিচালক প্রকৌশলী শতদল মণ্ডল জানান, “কার্ড যাচাই-বাছাইয়ের পর ৬০ হাজার অনিয়মিত কার্ড পাওয়া গেছে। সঠিক নিয়ম অনুসারে এক পরিবার থেকে একাধিক কার্ড গ্রহণের সুযোগ নেই। এছাড়া কিছু কার্ডে তথ্য অসম্পূর্ণ ছিল এবং নির্ধারিত শর্ত পূরণ করেনি। আমরা সিটি করপোরেশনকে যাচাই শেষে ৩১ হাজার ৫৭৪টি স্মার্ট কার্ড হস্তান্তর করেছি।”

সিটি করপোরেশনের সিইও মো. রেজাউল বারী বলেন, “কার্ড বাতিলের সিদ্ধান্ত ন্যায্যতার ভিত্তিতে নেওয়া হয়েছে। প্রকৃত দরিদ্রদের কার্ড দেওয়া নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যাদের কার্ড বাতিল হয়েছে, তাদের পুনরায় কার্ড পাওয়ার সম্ভাবনা নেই।” এই উদ্যোগের মাধ্যমে বরিশালে টিসিবির কার্ড ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি প্রকৃত দরিদ্রদের সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

এলএনজি আমদানি কমায় গ্যাস সরবরাহে চাপের আশঙ্কা

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দেওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস...

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার কক্সবাজার সফরে গিয়ে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কক্সবাজার...

Recent Comments