Sunday, July 26, 2026
Home জাতীয় প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশে কঠোর কর্মসূচির আলটিমেটাম

প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশে কঠোর কর্মসূচির আলটিমেটাম

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আয়োজনে তিন দফা দাবিতে মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ভোর থেকে সহকারী শিক্ষকরা ঢাকায় এসে সমাবেশস্থলে উপস্থিত হন।

শিক্ষকদের তিন দফা দাবি হলো: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রবেশ পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, প্রধান শিক্ষকের শূন্য পদগুলো শতভাগ পদোন্নতির মাধ্যমে পূরণ এবং ১০ ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানে উন্নীত স্কেলকে উচ্চতর গ্রেড হিসেবে গণ্য না করা।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, সরকার থেকে স্পষ্ট প্রতিশ্রুতি না পেলে সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মহাসমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জামায়াতের আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল এবি এম ফজলুল করিম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী এবং এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ সমাবেশে অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments