Monday, May 25, 2026
Home পুঁজিবাজার পুঁজিবাজারের উন্নয়নে ১০ সদস্যের কমিটি গঠন

পুঁজিবাজারের উন্নয়নে ১০ সদস্যের কমিটি গঠন

দেশের পুঁজিবাজারের উন্নয়নে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা ও স্টেকহোল্ডারদের প্রতিনিধিদের নিয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটির সদস্য সংখ্যা ১০ জন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। আর কমিটির সদস্য-সচিব  হিসেবে থাকবেন পুঁজিবাজারের দায়িত্বে থাকা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব।

গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ কমিটি গঠনসংক্রান্ত আদেশ জারি করেছে। আলোচিত কমিটিতে অন্যদের মধ্যে থাকবেন জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর, বাংলাদেশ ব্যাংক, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ), ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) একজন করে মোট ছয়জন প্রতিনিধি। এ ছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) দুই চেয়ারম্যানকে এই কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর কয়েক দিন শেয়ারবাজারে চাঙাভাব দেখা গিয়েছিল। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সময়জুড়ে শেয়ারবাজারে মন্দাভাব চলছে। শেয়ারবাজারের টানা দরপতনের প্রতিবাদে এরই মধ্যে একাধিক দফায় বিক্ষোভ-সমাবেশ করেছেন বিনিয়োগকারীরা। দরপতনের প্রতিবাদে সর্বশেষ মতিঝিলে বিনিয়োগকারীদের এক প্রতিবাদ সমাবেশ থেকে বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগও দাবি করা হয়। এমন এক পরিস্থিতিতে শেয়ারবাজারে টেকসই উন্নয়নে সরকার ১০ সদস্যের কমিটি গঠন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

Recent Comments