শেয়ার বাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি আসন্ন বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের এই সভা অনুষ্ঠিত হবে আগামী ১৬ অক্টোবর বিকাল সাড়ে ৪টায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ প্রতিবেদনটি অনুমোদন করলে তা বিনিয়োগকারীদের অবগতির জন্য প্রকাশ করা হবে।


