Saturday, June 13, 2026
Home জাতীয় দেশে ফিরল জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ শিশু মুসা

দেশে ফিরল জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ শিশু মুসা

জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত শিশু বাসিত খান মুসা (৭) পাঁচ মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরেছে। বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছায় মুসা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সামরিক বাহিনীর একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে তার পরবর্তী চিকিৎসা চলবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বাসিত খান মুসা মুস্তাফিজুর রহমান ও নিশামনি দম্পতির একমাত্র সন্তান। গত বছরের ১৯ জুলাই মেরাদিয়া হাট এলাকায় বাসার নিচে দাদী মায়া ইসলামের সঙ্গে আইসক্রিম কিনতে গিয়ে গুলিবিদ্ধ হয় সে। মুসার মাথার একপাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়, এতে সে গুরুতর আহত হয়। সেই সময় তার দাদীও গুলিবিদ্ধ হন এবং পরদিন মারা যান।

প্রথমে মুসাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে ২৬ আগস্ট তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা দেখা দেয়।

পরবর্তীতে সরকারের সিদ্ধান্তে সরকারি ও বেসরকারি সহযোগিতায় ২২ অক্টোবর মুসাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে পাঁচ মাস ধরে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। অবশেষে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দেশে ফেরার অনুমতি দেন।

বর্তমানে মুসার শারীরিক অবস্থা অনেকটা উন্নতির দিকে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে পুরোপুরি সুস্থ হতে তার আরও সময় লাগবে। দেশে ফিরে তার পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন এবং চিকিৎসার জন্য সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments