Tuesday, May 26, 2026
Home জাতীয় চট্টগ্রামে আইএফআইসি ব্যাংকের শাখায় হামলা-ভাঙচুর

চট্টগ্রামে আইএফআইসি ব্যাংকের শাখায় হামলা-ভাঙচুর

চট্টগ্রামে আইএফআইসি ব্যাংকের শাখায় হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলার পর নিরাপত্তার স্বার্থে দুপুরে সাড়ে ১২টায় শাখা উপশাখা বন্ধ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে হাটহাজারী সরকারহাট উপশাখায় হামলার ঘটনা ঘটে।

ব্যাংকটির চট্টগ্রামের একটি শাখার ম্যানেজার ঢাকা পোস্টকে বলেন, ‘চট্টগ্রামের হাটহাজারীর সরকারহাট উপশাখায় হামলার ঘটনা ঘটেছে। সেখানে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। আমরা সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এরপর তাদের নির্দেশে কার্যক্রম বন্ধ করা হয়।’

তিনি বলেন, ‘আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলাম। চট্টগ্রাম ছাড়াও কক্সবাজারের চকরিয়ার শাখায় হামলা হয়েছে। সেখান থেকে টাকা লুট হয়েছে বলে শুনতে পেয়েছি।’

সূত্র বলছে, আইএফআইসি ব্যাংকের মালিকানায় শেয়ার রয়েছে সালমান এফ রহমানের। তিনি দেশ ছেড়ে পালানো শেখ হাসিনার বৈদেশিক বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ছিলেন।

তবে ব্যাংক সূত্র বলছে, সালমান এফ রহমান মালিকানায় আছেন। কিন্তু তার শেয়ার মাত্র দুই শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।...

এক-এগারোর পেছনের মূল কারিগর মইন-মতি-মাহফুজ

২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তন, যা ‘এক-এগারো’ নামে পরিচিত, তা নিয়ে নতুন করে তদন্ত শুরু করার প্রস্তুতি নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই...

বৃষ্টিতে বেড়েছে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠতে শুরু করেছে কেনাবেচা। তবে উৎসবের আমেজের পাশাপাশি এবার হাটজুড়ে দেখা দিয়েছে...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

Recent Comments