Thursday, June 4, 2026
Home জাতীয় চক্রের নিশানায় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা

চক্রের নিশানায় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা

সাইবার অপরাধীরা ওটিপির (ওয়ান টাইম পাসওয়ার্ড) মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করে সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ব্ল্যাকমেইল করছে। সাম্প্রতিক সময়ে অন্তত ছয়জন সরকারি কর্মকর্তা এ ধরনের ফাঁদে পড়েছেন। অপরাধীরা প্রথমে বিভিন্ন পরিচয়ে ফোন করে ওটিপি চায় এবং তা হাতে পেলে ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জারের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর ব্যক্তিগত ছবি ও আলাপচারিতা দিয়ে ব্ল্যাকমেইল শুরু করে।

সম্প্রতি একজন সরকারি কর্মকর্তা করোনার চতুর্থ ডোজের নিবন্ধন নিয়ে ফোন পেয়ে ওটিপি শেয়ার করেন। এরপর তিনি মেসেজিং অ্যাপের নিয়ন্ত্রণ হারান। একইভাবে আরও কয়েকজন কর্মকর্তাকে ক্রেডিট কার্ড আপগ্রেডেশন বা ব্যাংক অ্যাকাউন্ট আপগ্রেডেশনের নাম করে ফাঁদে ফেলা হয়েছে।সিআইডির সাইবার পুলিশ সেন্টার জানায়, অপরাধীরা ভুক্তভোগীর একান্ত ব্যক্তিগত ছবি বা কথোপকথনের খোঁজ করে। এগুলো দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে। এমনকি আত্মীয়স্বজনদের কাছ থেকেও টাকা হাতিয়ে নেয়।

এ ধরনের অপরাধীরা সাধারণত অবৈধ সিমকার্ড ব্যবহার করে এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা লেনদেন করে। ধারণা করা হচ্ছে, ফরিদপুরের ভাঙ্গাসহ বিভিন্ন অঞ্চলের সংঘবদ্ধ চক্র এসব অপরাধের সঙ্গে জড়িত। সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার এসএম আশরাফুল আলম বলেন, “ভুক্তভোগীদের সতর্ক হতে হবে। ওটিপি কখনো অপরিচিতদের সঙ্গে শেয়ার করা যাবে না। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ছবি বা ভিডিও রাখা থেকে বিরত থাকতে হবে। অপরিচিত কারও লিংকে প্রবেশ বা ভিডিও কল রিসিভ করা ঠিক নয়। কেউ যদি ব্ল্যাকমেইলের শিকার হন, তবে দ্রুত পুলিশের সহায়তা নিন।”

তিনি আরও বলেন, অপরাধীদের হাতে টাকা দিলে তারা আরও বেশি ব্ল্যাকমেইল করবে। মানসিকভাবে শক্ত থাকুন এবং বিষয়টি পরিবারের সঙ্গে শেয়ার করুন। হ্যাক হওয়া অ্যাকাউন্ট উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিন এবং নতুন কোনো অ্যাকাউন্ট খোলা থেকে বিরত থাকুন। এ ধরনের অপরাধ রোধে সচেতনতার বিকল্প নেই। বিশেষ করে সরকারি কর্মকর্তাদের এ বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এমটিবি ফাউন্ডেশনের বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্য দিবস উদযাপন

বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবস ২০২৬ যথাযথ মর্যাদা পালনের লক্ষ্যে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি আবিন্তা কবির ফাউন্ডেশন স্কুলের সহযোগিতায় এ বছরের প্রতিপাদ্য “ঋতুস্রাব বান্ধব বিশ্ব গড়ে...

যমুনা ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের উর্ধ্বতন...

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আজ দেশব্যপী উৎসাহ উদ্দীপনার সাথে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যপী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সকল বিভাগে...

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

  বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে,...

Recent Comments