শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসির পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৩ জুলাই বিকাল ০৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি-২৬ থেকে জুন-২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।


