Friday, April 24, 2026
Home অর্থ-বানিজ্য গ্রামীণ সিএমএসএমই উন্নয়নে বাংলাদেশ ও এডিবির মধ্যে ১০ কোটি ডলারের চুক্তি

গ্রামীণ সিএমএসএমই উন্নয়নে বাংলাদেশ ও এডিবির মধ্যে ১০ কোটি ডলারের চুক্তি

ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাইরে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণের সুযোগ তৈরি করতে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১০ কোটি ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং চুক্তিতে স্বাক্ষর করেন।

এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, সিএমএসএমই খাত বাংলাদেশের অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে, প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং দারিদ্র্য ও আঞ্চলিক বৈষম্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটি বিশেষভাবে নারী পরিচালিত গ্রামীণ সিএমএসএমইগুলোকে দীর্ঘমেয়াদি মূলধনে প্রবেশাধিকার দেবে এবং তাদের দক্ষতা বৃদ্ধি করবে।

‘দ্বিতীয় ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগ উন্নয়ন প্রকল্প (ফেজ-২)’ শিরোনামে বাস্তবায়িত এই উদ্যোগের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে অন্তত ১৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি করা।

প্রকল্পের আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে ৯ লাখ ৫০ হাজার ডলার প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে। এছাড়া সবুজ অর্থায়ন, ভ্যালুচেইন-ভিত্তিক অর্থায়ন, প্রশিক্ষণ কর্মশালা ও পাইলট প্রকল্প বাস্তবায়নের উদ্যোগও নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

    ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইবিসিএমএল)-এর ১৬তম বার্ষিক সাধারণ সভা ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আইবিসিএমএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান...

র‍্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ২৫ শতাংশ অংশীদারত্ব কিনে নিচ্ছে মিতসুবিশি কর্পোরেশন

দেশে গাড়ি তৈরিতে এবার সরাসরি বিনিয়োগ করেছে জাপানি প্রতিষ্ঠান মিতসুবিশি করপোরেশন। তারা বাংলাদেশি প্রতিষ্ঠান র‍্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় কৌশলগত বিনিয়োগ করে। এরই অংশ...

আইএমএফের নতুন ঋণে আগ্রহী বাংলাদেশ

চলমান ঋণের পিছিয়ে পড়া কিস্তি ছাড়ের তুলনায় এই মুহূর্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ নিতে আগ্রহী সরকার। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সংকট মোকাবিলায়...

Recent Comments