Saturday, June 13, 2026
Home জাতীয় গুলিস্তান-গাজীপুর রুটে বিআরটিসির নতুন এসি বাস সেবা চালু

গুলিস্তান-গাজীপুর রুটে বিআরটিসির নতুন এসি বাস সেবা চালু

রাজধানীর গুলিস্তান থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত যাত্রা এখন আরও আরামদায়ক হয়েছে। এই রুটে আজ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পরিচালিত এসি বাস সেবা চালু হয়েছে।

 

রোববার (১৫ ডিসেম্বর) সকালে গাজীপুরের শিববাড়ি বিআরটি স্টেশনে সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “বিআরটি প্রকল্পটি দীর্ঘদিন ধরে কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে ছিল। মানুষের উপকারে না আসায় এটি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে পরীক্ষামূলকভাবে ১০টি বিআরটিসি এসি বাস দিয়ে সেবা চালু করায় মানুষ সরাসরি উপকৃত হবেন।”

 

তিনি আরও জানান, বিআরটি লেনের অবশিষ্ট কাজ ধীরে ধীরে সম্পন্ন করা হবে। এর মাধ্যমে ভবিষ্যতে আরও উন্নত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। উপস্থিত ছিলেন বিআরটিএ’র মহাপরিচালক ড. মো. মনিরুজ্জামান, বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইব্রাহিম খান।

 

বিআরটি লেনের ওপর ভিত্তি করে এ বাস সার্ভিস শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত ২০.৫ কিলোমিটার এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার রুটে চলবে। সব মিলিয়ে যাত্রীরা ৪২.৫ কিলোমিটার পথ অত্যাধুনিক এসি বাসে পাড়ি দিতে পারবেন।

 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে জানান, শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা এবং শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা। প্রাথমিকভাবে ১০টি বাস চালু হলেও যাত্রী চাহিদা এবং স্টেশনগুলো সম্পূর্ণ প্রস্তুত হওয়ার পর বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।

 

নতুন এ উদ্যোগ যাত্রীদের সময় ও ভ্রমণ খরচ বাঁচানোর পাশাপাশি পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এলএনজি আমদানি কমায় গ্যাস সরবরাহে চাপের আশঙ্কা

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দেওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস...

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার কক্সবাজার সফরে গিয়ে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কক্সবাজার...

যে বাজেটে ট্যাক্স কমল, সে বাজেট বিরোধী দলের পছন্দ নয়:কক্সবাজারে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাজেটের পর এখন পর্যন্ত নিত্যপণ্যের দাম বাড়েনি। মানুষদের ভালো রাখার জন্য ৬০ পণ্যের ওপর কর প্রত্যাহার করা হয়েছে। বিরোধীদলের উদ্দেশ্য...

ইবিএলের ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৩ শতাংশ স্টক লভ্যাংশ। ডিজিটাল প্লাটফর্মে...

Recent Comments