Tuesday, April 28, 2026
Home কর্পোরেট কর্পোরেট ক্লায়েন্টদের নিয়ে প্রাইম ব্যাংকের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্পোরেট ক্লায়েন্টদের নিয়ে প্রাইম ব্যাংকের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রাইম ব্যাংক সম্প্রতি তার কর্পোরেট ব্যাংকিং গ্রাহকদের সঙ্গে একটি দিনব্যাপী এনগেজমেন্ট সেশনের আয়োজন করে। রাজধানীতে আয়োজিত এই আয়োজনে ব্যাংক ও কর্পোরেট ক্লায়েন্টদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ব্যবসায়িক চাহিদা মূল্যায়ন ও যৌথভাবে এগিয়ে যাওয়ার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ। তিনি কর্পোরেট গ্রাহকদের মতামত শোনেন এবং ব্যাংকের পক্ষ থেকে তাদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক শামস এ. মুহাইমিন। তারা কর্পোরেট ব্যাংকিংয়ের ভবিষ্যৎ কৌশল, ডিজিটাল সল্যুশন এবং খাতভিত্তিক সাপোর্ট প্রসঙ্গে বক্তব্য রাখেন।

বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মাসরুর রিয়াজ বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগ পরিবেশ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন।

গ্রাহকদের মতামত, আলোচনার মধ্য দিয়ে আয়োজনটি প্রাইম ব্যাংক ও কর্পোরেট সেক্টরের মধ্যে আরও কার্যকর ও টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তিন অঞ্চলে ৮০ কিমি বেগে আসছে ঝড়, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বাতাসের গতিবেগ...

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল চূড়ান্ত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্যানেল চূড়ান্ত করেছে বিএনপি সমর্থিত (নীল প্যানেল) জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম। সোমবার (২৭ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রীর...

পারমাণবিক আলোচনা স্থগিত রেখেই হরমুজ প্রণালি খোলার প্রস্তাব দিল ইরান

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে এবং গুরুত্বপূর্ণ নৌপথ সচল রাখতে নতুন একটি শান্তি প্রস্তাব নিয়ে সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা শুরু করেছে ইরান। প্রস্তাবটির মূল দিক হলো, আপাতত...

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি...

Recent Comments