Sunday, April 19, 2026
Home কর্পোরেট এবার ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ি মর্তুজা

এবার ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ি মর্তুজা

সুপারব্র্যান্ড ওয়ালটনের রেফ্রিজারেটর কিনে মিলিয়নিয়ার হয়েছেন আরও একজন। তিনি হলেন রাজধানীর শনির আখড়ায় তুষারধারা আবাসিক এলাকার বাসিন্দা আলী মর্তুজা। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ি আলী মর্তুজা ওয়ালটনের কাছ থেকে পেয়েছেন ১০ লাখ টাকা। এর আগে দেশজুড়ে চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এ ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির এবং নেত্রকোণার কৃষক খোকন মিয়া।

শনিবার (১৫ মার্চ) দুপুরে শনিরআখড়ার নয়াপাড়া এলাকায় ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ‘ইলেক্ট্রো ভিশন’ এ আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সৌভাগ্যবান ক্রেতা মর্তুজার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ।

উল্লেখ্য, আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে ‘দেশজুড়ে তোলপাড়, ওয়ালটন পণ্য কিনে হতে পারেন আবারো মিলিয়নিয়ার’ স্লোগানে সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২। এর আওতায় চলতি বছরের ঈদুল আযহা পর্যন্ত দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান ক্রেতাদের জন্য রয়েছে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ। এছাড়াও আছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ নিশ্চিত উপহার।

এই ক্যাম্পেইনের আওতায় চলতি মাসের ৮ তারিখ শনির আখড়ায় ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ‘ইলেক্ট্রো ভিশন’ থেকে ৪৬ হাজার ৭০০ টাকা দিয়ে একটি ফ্রিজ কেনেন মর্তুজা। ফ্রিজটি কেনার পর তার নাম, মোবাইল নাম্বার এবং ক্রয়কৃত ফ্রিজের মডেল নাম্বার ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। এর কিছুক্ষণ পরেই তার মোবাইলে ওয়ালটনের কাছ থেকে ১০ লাখ টাকা পাওয়ার একটি মেসেজ যায়। ঈদের আগে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ায় আনন্দের জোয়ারে ভাসছেন ১ ছেলে ও ১ মেয়ের বাবা মর্তুজা।

অনুষ্ঠানে আলী মর্তুজা বলেন, ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়া পাবো এটা কখনো ভাবনায় ছিলো না। অনেক কোম্পানি ক্রেতাকে দেয়া কথা রাখে না। ওয়ালটন সেখানে ব্যতিক্রম। সেজন্য ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর মনিরুল হক মনা, ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মুস্তাফিজুর রহমান এবং ইলেক্ট্রো ভিশন শোরুমের স্বত্ত্বাধিকারী কাজী বেলায়েত হোসাইন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান...

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

Recent Comments