Wednesday, June 24, 2026
Home অর্থ-বানিজ্য আমদানি বাণিজ্যে শীর্ষ পাঁচে ব্র্যাক, এইচএসবিসি, সিটি, পূবালী ও এসসিবি

আমদানি বাণিজ্যে শীর্ষ পাঁচে ব্র্যাক, এইচএসবিসি, সিটি, পূবালী ও এসসিবি

বাংলাদেশের আমদানি বাণিজ্যে বিদেশি ব্যাংকের আধিপত্য ভেঙে এখন শক্ত অবস্থান তৈরি করেছে দেশীয় ব্যাংকগুলো। গত এপ্রিল মাসে আমদানি ঋণপত্র (এলসি) খোলা ও নিষ্পত্তিতে শীর্ষে উঠে এসেছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ পাঁচ ব্যাংকের মধ্যে তিনটিই ছিল দেশীয় মালিকানাধীন।

এপ্রিল মাসে দেশি-বিদেশি ব্যাংকগুলো মোট ৬৭৯ কোটি ডলারের আমদানি ঋণপত্র খুলেছে এবং নিষ্পত্তি করেছে ৬৫১ কোটি ডলারের এলসি। এই সময়ে ৪৭ কোটি ৫১ লাখ ডলারের এলসি খুলে তালিকার শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক। দ্বিতীয় অবস্থানে ছিল বহুজাতিক এইচএসবিসি এবং তৃতীয় স্থানে ছিল দি সিটি ব্যাংক। এরপর যথাক্রমে পূবালী ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ অবস্থান করে।

ব্র্যাক ব্যাংকের এমডি তারেক রেফাত উল্লাহ খান বলেন, ডিজিটাল বাণিজ্যসেবা, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি এবং আধুনিক বাণিজ্য অর্থায়ন ব্যবস্থার কারণে ব্যাংকটির আমদানি বাণিজ্য বেড়েছে। অন্যদিকে পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী জানান, খাদ্যপণ্য, পোশাক খাতের কাঁচামাল, নির্মাণসামগ্রী ও চিকিৎসা উপকরণ আমদানিতে বেশি অর্থায়নের কারণেই তারা ধারাবাহিকভাবে শীর্ষ ব্যাংকের তালিকায় রয়েছে।

এপ্রিলের তালিকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ ষষ্ঠ অবস্থানে ছিল। এছাড়া শীর্ষ দশে জায়গা করে নেয় ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, যমুনা ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথের মধ্যে চুক্তি স্বাক্ষর

দেশে মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য করতে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে মাস্টারকার্ড বাংলাদেশ ও অ্যাসেন্ট হেলথ লিমিটেড। এ উপলক্ষে গতকাল এক...

চার কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি চারটি হলো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বেস্ট...

শাহ্জালাল ইসলামী ব্যাংকের বোর্ড অডিট কমিটির ২৭৯তম সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির বোর্ড অডিট কমিটির ২৭৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে...

Recent Comments