Friday, July 17, 2026
Home অর্থ-বানিজ্য আপাতত বাড়ছে না সয়াবিন তেলের দাম

আপাতত বাড়ছে না সয়াবিন তেলের দাম

ভোজ্যতেলের দাম বাড়ানোর চেষ্টা করছিলো উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। কিন্তু চাপের মুখে প্রস্তাব ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে তারা। তবে ব্যবসায়ীদের দাবি, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতেই আপাতত দাম বাড়ানো হচ্ছে না। কিন্তু বাজারে এখনও তেলের সংকট রয়েছে। তাই রোজার মাসে সরকারকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছে ক্যাব।

বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের সংকট রয়েছে। দামও চড়া। টিসিবির হিসাবে, এক সপ্তাহে দাম বেড়েছে আড়াই শতাংশ।

খুচরা বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় তেল সরবরাহ করা হচ্ছে কম। কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তুলেছেন কোম্পানিগুলোর বিরুদ্ধে।

একজন বিক্রেতা বলেন, ‘কোম্পানি তেল দিচ্ছে না। ডিলারদের সমস্যা না। যা দুই এক কার্টুন তেল আসে, ওনাদের পোলাওয়ের চাল নিতে হবে, সরিষার তেল নিতে হবে তারপরে আপনাকে ৫ লিটার তেল দেবে।’

গত ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানো হয়। তারপরও সংকট কমেনি। উল্টো আরও দাম বাড়াতে এ মাসে বাণিজ্য মন্ত্রণালয়ে দুবার চিঠি দেয় ভোজ্যতেল উৎপাদক সমিতি। কিন্তু সাড়া না পেয়ে ২৫ জানুয়ারি অবস্থান থেকে সরে আসেন মিল মালিকরা।

টিকে গ্রুপের পরিচালক শফিউল আতহার তসলিম বলেন, ‘আমরা আপাতত প্রস্তাব তুলে নিয়েছি।’

তবে ক্যাব বলছে, এখনই স্বস্তির কিছু নেই, রোজার বাজারের জন্য সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীরা সুযোগ নিতেই পারে।

সংগঠনটির সহ সভাপতি এস এম নাজির হোসেন বলেন, ‘কৃত্রিম সংকট তৈরি না করে ভোক্তাদের যদি স্বস্তি দেওয়া হয় তাহলে ব্যবসায়ীদের প্রতি আমাদের যে আস্থা, যে বিশ্বাস সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

দেশের আট জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও...

নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ

নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং নৌবাহিনী প্রধানের...

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

Recent Comments