অ্যাসেন্ট হেলথ লিমিটেড (এএইচএল) ও উত্তরা ক্লাব লিমিটেড (ইউসিএল)-এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে উত্তরা ক্লাবের সদস্য এবং তাদের পরিবারবর্গ ও নির্ভরশীলগণ অ্যাসেন্ট হেলথের অত্যাধুনিক ও নির্ভরযোগ্য সেবা পাবেন।
সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন অ্যাসেন্ট হেলথ লিমিটেডের সিইও ডা. আনোয়ারুল ইকবাল এবং উত্তরা ক্লাব লিমিটেডের সভাপতি মোহাম্মদ ফয়সাল তাহের।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাসেন্ট গ্রুপের ও উত্তরা ক্লাব লিমিটেডের পরিচালকবৃন্দ।
সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ডায়াগনস্টিক সুবিধা, অভিজ্ঞ ল্যাব এক্সপার্টদের দ্বারা পরিচালিত নির্ভুল ও সময়মতো রিপোর্ট প্রদান এবং বাসা থেকে স্যাম্পল সংগ্রহের মতো সুবিধার মাধ্যমে অ্যাসেন্ট হেলথ রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করে। এছাড়াও দেশের কয়েকজন খ্যাতনামা ডাক্তার অ্যাসেন্ট হেলথে রোগীদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ প্রদান করেন।


