Thursday, May 14, 2026
Home পুঁজিবাজার লাফার্জহোলসিমের মুনাফা বেড়েছে ৬৬ শতাংশ

লাফার্জহোলসিমের মুনাফা বেড়েছে ৬৬ শতাংশ

সিমেন্টের দাম ও এগ্রিগেটের বিক্রি বেড়ে যাওয়ায় গত ৬ মাসে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের (এলএইচবিএল) মুনাফা এর আগের বছরের একই সময়ের তুলনায় ৬৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার এলএইচবিএল এ তথ্য জানিয়ে বলে, ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির নিট মুনাফা হয়েছে ৩৬১ কোটি ৫০ লাখ টাকা। আগের বছরের একই সময়ে তা ছিল ২১৭ কোটি ৩০ লাখ টাকা।

একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১১ পয়সা। আগের বছরের জানুয়ারি-জুন সময়ের তুলনায় তা ৬৬ শতাংশ বেশি।

এদিন সকাল ১১টা ১৬ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে এলএইচবিএলের শেয়ার দাম শূন্য দশমিক ২৯ শতাংশ বেড়ে ৬৯ টাকা ৭০ পয়সায় দাঁড়ায়।

সিমেন্টের দাম ও এগ্রিগেটের বিক্রি বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটি জানায়, গত বছরের প্রথমার্ধে আগের বছরের একই সময়ের তুলনায় প্রতিষ্ঠানটির সিমেন্ট বিক্রি ৩৮ শতাংশ বেড়ে ১ হাজার ৫২৫ কোটি ৬০ লাখ টাকায় দাঁড়িয়েছে।

এলএইচবিএল জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিল-জুন মাসে তাদের রাজস্ব আয় ১৪ শতাংশ বেড়ে ৫৭১ কোটি টাকা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বছরের শুরুতে এসএসসি, মাঝামাঝিতে এইচএসসি পরীক্ষার প্রস্তাব

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে আয়োজনে শিক্ষামন্ত্রীর প্রস্তাবের বিপক্ষে মত দিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ অংশীজনরা জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি ও সমমান পরীক্ষা...

প্যালেস লাক্সারি রিসোর্টের সঙ্গে ব্যাংক এশিয়ার অংশীদারত্ব

ক্রেডিট কার্ড গ্রাহকদের বিশেষ সুবিধা দেয়ার লক্ষ্যে হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টের সঙ্গে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এ উপলক্ষে মঙ্গলবার ব্যাংকটির...

সিকিউরিটিজ আইন পরিপালন নিয়ে সিএসইর প্রশিক্ষণ কর্মসূচি

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) চট্টগ্রাম ও সিলেটস্থ ট্রেকহোল্ডার কোম্পানিগুলোর কমপ্লায়েন্স অফিসার ও অথরাইজড রিপ্রেজেন্টেটিভদের জন্য সিকিউরিটিজ আইনবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। এ প্রশিক্ষণ পরিচালনা...

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মূলধন ঘাটতি ৬৪,৪০৬ কোটি টাকায় ঠেকেছে

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের বিতরণকৃত ঋণের প্রায় ৭০ শতাংশই খেলাপির খাতায় উঠেছে। খেলাপি হওয়া এ ঋণের পরিমাণ প্রায় ৭৩ হাজার কোটি টাকা। অন্যদিকে বিপুল অংকের খেলাপি...

Recent Comments