শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল পিএলসির ৫৬তম বার্ষিক সাধারণ সভা শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।পদ্মা অয়েল পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সচিব এ কে এম জাফর উল্লা খান সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির পরিচালক গাজীউদ্দিন মোহাম্মদ মুনীর, মাহবুব পাভা, মোঃ জাকির হোসেন, মোঃ তারিকুল ইসলাম খান, ড. এ কে এম আজাদুর রহমান, মোঃ রহিম উদ্দিন তুষার শাহীন, ব্রুহতুদ্দিন আখতার রশিদ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মফিজুর রহমান, সিএফও ফারুক আলী, এসিএস ও কোম্পানি সচিব আহসান আলী রশিদ এবং কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডারদের সাথে সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।


