Tuesday, June 16, 2026
Home পুঁজিবাজার জানুয়ারি মধ্যে ইসলামি ব্যাংকে এস আলমের শেয়ার বিক্রির সিদ্ধান্ত

জানুয়ারি মধ্যে ইসলামি ব্যাংকে এস আলমের শেয়ার বিক্রির সিদ্ধান্ত

 

আগামী জানুয়ারির মধ্যে বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ইসলামি ব্যাংকের মালিকানার পুনর্বিন্যাসে বড় উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ জানিয়েছেন, এস আলম গ্রুপের ফ্রিজ করা ১০ হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই শেয়ার বিক্রির জন্য দ্রুত আদালতে মামলা করা হবে। এরপর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

ইসলামি ব্যাংক তার আগের আন্তর্জাতিক বিনিয়োগকারীদের পুনরায় আকৃষ্ট করার চেষ্টা করছে। এ বিষয়ে চেয়ারম্যান জানান, “শীঘ্রই ভিসা পেলে সৌদি আরবে ইসলামি ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) এবং আল রাজি ব্যাংকসহ আগের বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করা হবে। আমাদের লক্ষ্য তাদের বিনিয়োগ আবার ফিরিয়ে আনা এবং ব্যাংকটির আর্থিক ভিত্তি শক্তিশালী করা।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

একনেকে ৪১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (সিইআইজেড) স্থাপনের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সরকারের আশা,...

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা পরিচালনায় বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালের মগবাজার শাখার লাইসেন্স বাতিল করা হলেও একই প্রতিষ্ঠানের অন্যান্য শাখার কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন,...

শেখ মুজিব ফ্যাসিবাদের আইকন: মাহমুদুর রহমান

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক প্রভাব এবং সাংবাদিকতার পেশাগত দায়িত্ব নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক ড....

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। মঙ্গলবার সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করেন। এর ফলে ওই এলাকায় যানবাহন...

Recent Comments