Sunday, May 24, 2026
Home অর্থ-বানিজ্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবে শপথ নিলেন জাকারিয়া তাহের সুমন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবে শপথ নিলেন জাকারিয়া তাহের সুমন

 

 

গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিলেন কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের (সুমন)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ আসনে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শফিকুল আলম হেলাল দাঁড়িপল্লা প্রতীকে পান ৪৫ হাজার ৯১ ভোট।

খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা-৮ (বরুড়া) সংসদীয় এলাকায় ব্যাক্তি এবং পারিবারিকভাবে জনপ্রিয় জাকারিয়া তাহের সুমন। পিতা প্রয়াত এমপি আবু তাহেরের উত্তরসূরী হিসেবে তিনি রাজনীতিতে আসেন। বাবার মৃত্যুর পর ২০০৪ সালে উপ নির্বাচনে প্রথম এমপি নির্বাচিত হন সুমন। এরপর রাজনৈতিক উত্থান পতনের মধ্যেও এলাকায় সংগঠনকে শক্তিশালী করেন। নেতাকর্মীদের সুখে-দুঃখে ঢাল হয়ে অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। সময়ের পরিক্রমায় কুমিল্লা-৮ আসনে তিনি এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান

প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সাল রহমান। সম্প্রতি তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা আজ রোববার থেকে কার্যকর...

বাংলাদেশ ব্যাংকের ক্লাস্টার ফাইন্যান্সিং ও এফএসএফডিএমএসএমই স্কিমে যুক্ত হলো এমটিবি

দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগের বিকাশ এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের দুটি বড় উদ্যোগে যুক্ত হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।...

নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়া ২১ প্রার্থীকে ফের সময় দিল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২১ প্রার্থী এখনো নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে...

সোমবার থেকে শুরু হচ্ছে টানা ৭ দিনের ঈদের ছুটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সোমবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। ফলে আজ রোববার ঈদ পূর্ববর্তী শেষ কর্মদিবস অতিবাহিত করছেন...

Recent Comments