Sunday, May 24, 2026
Home কর্পোরেট নতুন কর্মকর্তাদের নিয়ে পূবালী ব্যাংকের ওরিয়েন্টেশন সম্পন্ন

নতুন কর্মকর্তাদের নিয়ে পূবালী ব্যাংকের ওরিয়েন্টেশন সম্পন্ন

পূবালী ব্যাংক পিএলসি সম্প্রতি নতুন নিয়োগপ্রাপ্ত ১২৮ জন কর্মকর্তাদের জন্য পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছে। ব্যাংকের মানবসম্পদ বিভাগ এ কর্মসূচি পরিচালনা করছে। এতে নবনিযুক্ত কর্মকর্তাদের ব্যাংকিং কার্যক্রম, নীতি, সেবার মান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

 

প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে মানবসম্পদ বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক ইসমত আরা হক স্বাগত বক্তব্য রাখেন। তিনি নবীন কর্মকর্তাদের দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা ব্যাংকের উন্নয়ন ও গ্রাহকসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ার‌ম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।রোববার (২৪ মে)...

রামিসা হত্যা : রাষ্ট্রীয় খরচে আইনজীবী পেলেন সোহেল ও তার স্ত্রী

রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিপক্ষের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন...

বিএটির বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুদক তিন লাখ কোটি টাকা জালিয়াতি ও পাচার

বিগত ৫৫ বছরে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) বিরুদ্ধে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ লাখ কোটি টাকার বেশি জালিয়াতি ও পাচারের...

প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান

প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সাল রহমান। সম্প্রতি তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা আজ রোববার থেকে কার্যকর...

Recent Comments