Friday, July 10, 2026
Home জাতীয় রাডার ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম মানছে না এয়ারলাইনসগুলো

রাডার ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম মানছে না এয়ারলাইনসগুলো

 

দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংরক্ষিত এয়ারসাইড এলাকায় চলাচলকারী অনেক যানবাহন এখনো আধুনিক ট্র্যাকিং ব্যবস্থার আওতায় আসেনি। ফলে বিমান ওঠানামার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, যানবাহনের অবস্থান ও গতিবিধি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা না গেলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এয়ারসাইড এলাকায় চলাচলকারী সব অনুমোদিত যানবাহনে বাধ্যতামূলকভাবে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) স্থাপনের নির্দেশ দিয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে রানওয়ে, ট্যাক্সিওয়ে ও অ্যাপ্রোন এলাকায় থাকা যানবাহনের অবস্থান, গতি এবং চলাচলের পথ নিয়ন্ত্রণ কক্ষ থেকে সরাসরি নজরদারি করা সম্ভব হবে।

জানা গেছে, চলতি বছরের শুরুতে বিভিন্ন এয়ারলাইনস, গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠান, কার্গো অপারেটর ও সেবাদানকারী সংস্থাকে প্রয়োজনীয় তথ্য জমা দিতে বলা হলেও অধিকাংশ প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করেনি। পরে দ্বিতীয় দফায় আবারও নির্দেশনা জারি করে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

বেবিচকের কর্মকর্তারা বলছেন, ট্র্যাকিং ব্যবস্থা চালু হলে কোনো যানবাহন নির্ধারিত পথ থেকে সরে গেলে, অননুমোদিত এলাকায় প্রবেশ করলে কিংবা রানওয়ের ঝুঁকিপূর্ণ অংশে চলে গেলে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পাওয়া যাবে। এতে নিয়ন্ত্রণ টাওয়ার থেকে আরও কার্যকরভাবে নিরাপত্তা তদারকি করা সম্ভব হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে উপায়ের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি

ফান্ড ট্রান্সফার, রেমিট্যান্স সেবা এবং শরিয়াহসম্মত ইসলামিক মাইক্রো সেভিংস কার্যক্রম সম্প্রসারণে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক...

উদ্ধার ও যোগাযোগ সচল করতে মাঠ পর্যায়ে সেনাবাহিনী

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ ও যোগাযোগ পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ...

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, যান চলাচলে বিঘ্ন এবং পাহাড়ি...

বৃষ্টির প্রভাবে রাজধানীতে বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম

  টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বিশেষ করে সবজি, মাছ ও মুরগির দাম বেড়ে যাওয়ায় বাড়তি...

Recent Comments