Sunday, May 24, 2026
Home তথ্য প্রযুক্তি ড্রাইভিং লাইসেন্স নবায়ন এখন আরও সহজ—জেনে নিন সহজ ধাপগুলো!

ড্রাইভিং লাইসেন্স নবায়ন এখন আরও সহজ—জেনে নিন সহজ ধাপগুলো!

অনেক সময় ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কবে শেষ হচ্ছে তা খেয়াল রাখেন না। রাস্তায় গাড়ি নিয়ে বের হলে পড়তে হয় ঝামেলায়। মেয়াদ শেষ হওয়া লাইসেন্স নিয়ে গাড়ি চালানো আইনত দণ্ডনীয়, যার জন্য বড় অঙ্কের জরিমানা এবং শাস্তি হতে পারে। পেশাদার লাইসেন্সের মেয়াদ ৫ বছর, অপেশাদার লাইসেন্সের মেয়াদ ১০ বছর। মেয়াদ শেষ হওয়ার পর দেরি করলে অতিরিক্ত জরিমানা প্রযোজ্য হবে।  তাই সময় থাকতেই ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ নবায়ন করে নিন। আসুন জেনে নেওয়া যাক সহজেই কাজটি কীভাবে করবেন-

অপেশাদার হলে-
১. ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হলে করণীয় হলো প্রথমে নির্ধারিত ফি অনলাইনে জমা দেওয়া এবং তারপর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত সার্কেল অফিসে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করা। মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন পর থেকে প্রতি বছরের জন্য অতিরিক্ত জরিমানা দিতে হবে।

২. অনলাইনে ফি জমা: প্রথমেই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ওয়েবসাইট থেকে নবায়নের জন্য নির্ধারিত ফি (বর্তমানে ৪১৫২ টাকা) অনলাইনে জমা দিন।

৩. মেয়াদোত্তীর্ণ হওয়ার ১৫ দিন পর থেকে প্রতি বছরের জন্য ৫১৮ টাকা জরিমানা প্রযোজ্য হবে। তাই আগেই করুন।
৪. আবেদন ফি জমা দেওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার এলাকার বিআরটিএর নির্দিষ্ট সার্কেল অফিসে আবেদন জমা দিন।বর্তমান নিয়ম অনুযায়ী, লাইসেন্স নবায়নের জন্য ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার প্রয়োজন নেই এবং কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও সহজ হয়েছে।

পেশাদার হলে
১. পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারীদেরকে পুনরায় একটি ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

২. পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নির্ধারিত ফি (মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ২৪২৭/- টাকা ও মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পরে প্রতি বছর ৫১৮/- টাকা জরিমানাসহ) জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএর নির্দিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে।৩. গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণের জন্য গ্রাহককে নির্দিষ্ট সার্কেল অফিসে উপস্থিত হতে হয়। স্মার্ট কার্ড প্রিন্টিং-এর সব প্রক্রিয়া সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।

ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ নবায়ন করতে যেসব কাগজপত্র প্রয়োজন-
১. নির্ধারিত ফরমে আবেদন।
২. রেজিষ্টার্ড চিকিৎসক কর্তৃক মেডিকেল সার্টিফিকেট।
৩. ন্যাশনাল আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি।
৪. শিক্ষাগত যোগ্যতার সনদ
৫. নির্ধারিত ফী জমাদানের রশিদ।
৬. সদ্য তোলা ১ কপি পাসপোর্ট ও ১কপি স্ট্যাম্প সাইজ ছবি।

সূত্র: বিআরটিএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ব্যাংকের ক্লাস্টার ফাইন্যান্সিং ও এফএসএফডিএমএসএমই স্কিমে যুক্ত হলো এমটিবি

দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগের বিকাশ এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের দুটি বড় উদ্যোগে যুক্ত হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।...

নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়া ২১ প্রার্থীকে ফের সময় দিল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২১ প্রার্থী এখনো নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে...

সোমবার থেকে শুরু হচ্ছে টানা ৭ দিনের ঈদের ছুটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সোমবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। ফলে আজ রোববার ঈদ পূর্ববর্তী শেষ কর্মদিবস অতিবাহিত করছেন...

আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী

ঈদযাত্রায় আগামীকাল ২৫ মে সোমবার থেকে পাঁচ জোড়া স্পেশাল ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। ২৪ মে রোববার কমলাপুর রেলওয়ে স্টেশনে পরিদর্শন শেষে...

Recent Comments