Saturday, July 18, 2026
Home অর্থ-বানিজ্য ৯ আর্থিক প্রতিষ্ঠান নিয়ে বিশেষ বোর্ড সভা, ৫ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে

৯ আর্থিক প্রতিষ্ঠান নিয়ে বিশেষ বোর্ড সভা, ৫ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে

দীর্ঘদিন ধরে সংকটে থাকা দেশের ৯টি আর্থিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নির্ধারণে আজ বিশেষ বোর্ড সভা ডেকেছে বাংলাদেশ ব্যাংক। সভায় পাঁচটি প্রতিষ্ঠান অবসায়ন (লিকুইডেশন) বা বন্ধের প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং বাকি চারটিকে পুনরুদ্ধারের জন্য তিন মাস সময় দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন ধরে সংকটে থাকা দেশের ৯টি আর্থিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নির্ধারণে আজ বিশেষ বোর্ড সভা ডেকেছে বাংলাদেশ ব্যাংক। সভায় পাঁচটি প্রতিষ্ঠান অবসায়ন (লিকুইডেশন) বা বন্ধের প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং বাকি চারটিকে পুনরুদ্ধারের জন্য তিন মাস সময় দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, অবসায়নের জন্য বিবেচনায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো- ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্ট ফ্রেন্ড লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আভিভা ফাইন্যান্স লিমিটেড, বিপুলস লিভিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড।

অন্যদিকে পুনরুদ্ধারের সুযোগ পেতে পারে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি), প্রিমিয়ার লিসিং অ্যান্ড ফিন্যান্সিয়াল লিমিটেড, জিএসপি ফিন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এবং প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেসমেন্ট লিমিটেড। এসব প্রতিষ্ঠানকে ব্যক্তি আমানতকারীদের অর্থ পরিশোধে সক্ষমতা প্রমাণের জন্য তিন মাস সময় দেওয়ার প্রস্তাব রয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজ সরকারের ৫ মাস পূর্তির সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে...

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান, সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম এবং অর্থ সম্পাদক...

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

রাবিতে ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলে স্থাপিত অধিকাংশ অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ প্রায় আট মাস আগে শেষ হলেও সেগুলো পরিবর্তন বা রিফিলের...

Recent Comments