Sunday, July 19, 2026
Home জাতীয় ২০ বছর পর ক্ষমতায় বিএনপি, বিশ্বনেতাদের অভিনন্দন

২০ বছর পর ক্ষমতায় বিএনপি, বিশ্বনেতাদের অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রায় দুই দশক পর দলটি আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরতে যাচ্ছে বলে প্রাথমিক ফলাফলে ইঙ্গিত মিলেছে।

সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৫১ আসনের চেয়ে বেশি আসন পাওয়ার পথে রয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়ী হয়েছেন। প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রায় ৫০টি আসন পেয়েছে। দলটির আমির শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে বিজয়ী হয়েছেন। এছাড়া ঢাকা-১১ আসনে জয় পেয়েছেন এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। ভোটের দিন সহিংসতার আশঙ্কা থাকলেও দেশের অধিকাংশ স্থানে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এদিকে নির্বাচনে ‘ভূমিধস সংখ্যাগরিষ্ঠতা’র জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন আসিফ আলি জারদারি। পাকিস্তান নতুন সরকারের সঙ্গে বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শ্রমখাতে ইতিবাচক পরিবর্তনের পথে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে শ্রম খাতের সংস্কার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারের চলমান উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজে নিতে যাচ্ছে বিমান

আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন কেনা বোয়িং উড়োজাহাজ...

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) ঢাকার ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে এ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

পে-স্কেল : চূড়ান্ত পর্যায়ে গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর...

Recent Comments