Tuesday, March 10, 2026
Home কর্পোরেট হাজার কোটি টাকায় ভবন কিনছে ডাচ্‌–বাংলা ব্যাংক

হাজার কোটি টাকায় ভবন কিনছে ডাচ্‌–বাংলা ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ তাদের করপোরেট হেড অফিসের জন্য রাজধানীর মতিঝিলে ২১.৫ তলা বিশিষ্ট একটি বাণিজ্যিক ভবন কেনার সিদ্ধান্ত নিয়েছে।

এ জন্য আনুমানিক ব্যয় হবে ১ হাজার ১৬ কোটি ২১ লাখ টাকা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল বুধবার এই তথ্য জানিয়েছে ব্যাংকটি। ব্যাংকটি জানায়, গত মঙ্গলবার অনুষ্ঠিত ব্যাংকে পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর ৪৭ মতিঝিল বাণিজ্যিক এলাকায় প্রস্তাবিত এই ভবনের আয়তন হবে ২ লাখ ৭ হাজার ৩৪০ বর্গফুট। এর মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৩০০ বর্গফুট মেঝে এবং ৩১ হাজার ৪০ বর্গফুট বেজমেন্ট। এই প্রস্তাব অনুমোদনের জন্য এখন বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের সম্মতি পেলে এই ভবনে ব্যাংকটির করপোরেট প্রধান কার্যালয় গড়ে উঠবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ঘটনার তদন্তে চিফ প্রসিকিউটরের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের বিরুদ্ধে আসামিকে জামিন করিয়ে দিতে কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ প্রকাশ্যে আসার পর পুরো ট্রাইব্যুনালের কার্যক্রম খতিয়ে দেখতে পাঁচ...

গিভ টু গেইন” প্রতিপাদ্যে কমিউনিটি ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে ঢাকাসহ আশপাশের এলাকায় কমর্রত ব্যাংকের নারী কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ঢাকায়...

ঢাবিতে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেফতারে পরোয়ানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জল নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে হত্যার মামলায় ২৮ জনের বিরুদ্ধে দেওয়া পুলিশের ব্যুরো অব...

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র যুদ্ধ পরিস্থিতির জেরে সোমবার (৯ মার্চ) বিশ্ববাজারে দেখা দিয়েছে তীব্র অস্থিরতা। এতে জ্বালানি তেলের দাম হঠাৎ করে লাফিয়ে...

Recent Comments